মমতার ভবানীপুরে ভোট আটকাতে আইনি পথে বিজেপি! বিতর্কের আঁচ কি গড়াবে আদালতে

মমতার ভবানীপুরে ভোট আটকাতে আইনি পথে বিজেপি! বিতর্কের আঁচ কি গড়াবে আদালতে

রাজ্যে ২টি কেন্দ্রে সাধারণ নির্বাচন স্থগিত ছিল। আর পাঁচ কেন্দ্রে উপনির্বাচন। কিন্তু নির্বাচন কমিশন মাত্র একটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে শনিবার। তাতেই বিতর্কের আগুন দাউদাউ করে জ্বলছে। এবার এই বিতর্ককেই আদালত পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইছে বিজেপি। ভবানীপুরের ভোট আটকাতে আইনি লড়াইয়ের ভাবনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যয়কে আটকাতে বিজেপি এবার আইনের আশ্রয়ে!

মমতা বন্দ্যোপাধ্যয়কে আটকাতে বিজেপি এবার আইনের আশ্রয়ে!

বিজেপির প্রশ্ন, শুধু ভবানীপুরে উপনির্বাচনের ঘোষণা কী কারণে করা হল? এই প্রশ্ন তুলেই বঙ্গ বিজেপি এবার আইনি লড়াইয়ে নামার ভাবনা শুরু করছে। এমনকী এই মামলায় মোদী-সাহের আইনজীবীর সঙ্গে শলাপরামর্শ করেই এগোতে চাইছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যয়কে আটকাতে বিজেপি এবার আইনের আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছে।

উপনির্বাচনের বিরোধিতা বিজেপি তাল ঠুকছে নয়া যুদ্ধের

উপনির্বাচনের বিরোধিতা বিজেপি তাল ঠুকছে নয়া যুদ্ধের

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে নন-এমএলএ হয়েই এবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁক ছ-মাসের মধ্যে কোনও একটি আসন থেকে বিধায়ক হয়ে আসতে হবে। সেই সময়সীমা ৫ নভেম্বর শেষ হচ্ছে। তার আগে তৃণমূল কংগ্রেস তাই উপনির্বাচনের দাবিতে বারবার সরব হয়েছে, আর বিজেপি উপনির্বাচনের বিরোধিতা করে চলেছে।

বিজেপি বিরোধিতায় নামবে স্পষ্ট হয়েছিল শুভেন্দুর কথায়

বিজেপি বিরোধিতায় নামবে স্পষ্ট হয়েছিল শুভেন্দুর কথায়

এই বিতর্কের মধ্যে শনিবার নির্বাচন কমিশন উপনির্বাচন ঘোষণা করে দেয়। কিন্তু একটি মাত্র আসনে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে বিতর্কের আগুনে ঘৃতাহুতি দেয় ওই ঘোষণা। বিজেপি যে এর বিরোধিতায় নামবে তা স্পষ্ট হয়েছিল শুভেন্দু অধিকারীর কথায়। মুখ্যসচিবের চিঠিকে তাঁরা ইস্যু করবেন তাও স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।

ভবানীপুরে নির্বাচন আটকানোর পরিকল্পনা কষছে বঙ্গ বিজেপি

ভবানীপুরে নির্বাচন আটকানোর পরিকল্পনা কষছে বঙ্গ বিজেপি

সূত্রের খবর বিজেপি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে আইনজীবী সাংসদ মহেশ জেঠমালানিকে সামনে রেখে আইনি লড়াইয়ে নামতে পারে। গুজরাত দাঙ্গায় তিনি মোদী-শাহের আইনজীবী ছিলেন। তাঁকে রাজ্যসভায় মনোনীত করে বিজেপি। এবার সেই আইনজীবীকে দিয়ে ভবানীপুরে নির্বাচন আটকানোর পরিকল্পনা কষছে বঙ্গ বিজেপি।

বঙ্গ বিজেপির প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব

বঙ্গ বিজেপির প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব

বঙ্গ বিজেপির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপ ঘোষ বলেন, দলের নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিটি রয়েছে, তারা বিষয়টি দেখছেন। যা সিদ্ধান্ত নেওয়ার তাঁরাই সিদ্ধান্ত নেবেন। এদিকে নির্বাচন কমিশন ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন ঘোষণার পর কেন্দ্রীয় নেতৃত্ব সেই সিদ্ধান্তকে স্বাগত জানান।

বিজেপির আইনি পদক্ষেপের ভাবনা বিশেষ তাৎপর্যপূর্ণ

বিজেপির আইনি পদক্ষেপের ভাবনা বিশেষ তাৎপর্যপূর্ণ

নির্বাচন কমিশন মুর্শিদাবাদের স্থগিত থাকা দুটি কেন্দ্র সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে এবং ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করেছে ৩০ সেপ্টেম্বর। ৩ অক্টোবর ভোট গণনা করা হবে। এই ঘোষণার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়, কেন একটি মাত্র কেন্দ্রে উপনির্বাচন। বাকি চার কেন্দ্রে নয় কেন? বিজেপি শঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশন প্রভাবিত কি না। তারপর তাঁদের আইনি পদক্ষেপের ভাবনা বিশেষ তাৎপর্যপূর্ণ।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+