রাতের অন্ধকারে ভারতী ঘোষের বৈঠকে হামলা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে থমথমে দাসপুর

ষষ্ঠ দফা নির্বাচনের আগে তাঁর গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার ঘিরে ইতিমধ্যেই খবরের শিরোনাম কেড়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

ষষ্ঠ দফা নির্বাচনের আগে তাঁর গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার ঘিরে ইতিমধ্যেই খবরের শিরোনাম কেড়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এবার দাসপুরে তাঁর বৈঠক তৃণমূলের হামলা চালানোর অভিযোগ উঠল।

রাতের অন্ধকারে ভারতী ঘোষের বৈঠকে হামলা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে থমথমে দাসপুর

কয়েকদিন আগেই এক ভিডিওতে দেখা গিয়েছিল , প্রচারে বেরিয়ে কয়েকজনকে 'উত্তরপ্রদেশের ছেলে' এনে মারধর করার হুমকি দেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এরপরই তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকা। একেরপর এক খবরে বার বার শিরোনামে এসেছেন ঘাটাল লোকসভা আসনের এই বিজেপি প্রার্থী। এবার ভারতী ঘোষের দাসপুরের এক গোপন বৈঠকে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনার জেরে বিজেপ-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি দাসপুরে।

জানা গিয়েছে, শুক্রবার রাত ৯ টা নাগাদ দাসপুরের বৈকুণ্ঠপুরে ভারতী ঘোষের বৈঠক চালকালীন হামলা চালায় তৃণমূলের সমর্থকরা। পাল্টা আক্রমণ করেন বিজেপির সমর্থকরাও। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও হামলার ঘটনা অস্বীকার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+