বিজেপি-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি ক্যানিং-এ ,বাঁশ, রড দিয়ে চলল মারধর
ঘটনার সূত্রপাত দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে। আর সেই ঘটনা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এর রাজনৈতিক পরিস্থিতি।
ঘটনার সূত্রপাত দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে। আর সেই ঘটনা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এর রাজনৈতিক পরিস্থিতি। সেখানে তৃণমূল- বিজেপি সংঘর্ষ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আহত ৪ জন।

ভোটের মধ্যেই নতুন করে ক্যানিং এ হিংসা ছড়ানোর ঘটনায় রীতিমত তপ্ত এলাকা। ক্যানিং এর গোলাবাড়ি এলাকায় বিজেপির পতাকা খুলে দেওয়া নিয়ে শুরু হয় তৃণমূল বিজেপি বচসা। পরে তা গড়ায় হাতাহাতি ও মারধরের দিকে। ঘটনায় রড ও বাঁশ দিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ক্যানিং থানার দ্বারস্থ হয় বিজেপি।
এদিকে, গোটা ঘটনা ঘিরে তৃণমূলের তরফে কোনএ প্রতিক্রিয়া মেলেনি। ঘটনায় আহত ৪ জনই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications