বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূমের নানুর

মনসা পুজা উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস ও বিজেপি র মধ্যে সংঘর্ষের জেরে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে বীরভূম জেলার নানুর এলাকায়।

মনসা পুজা উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস ও বিজেপি র মধ্যে সংঘর্ষের জেরে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে বীরভূম জেলার নানুর এলাকায়। সেখানে গুলি চলে ও বোমাবাজির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। শুক্রবার রাতে নানুরের রামকৃষ্ণপুর গ্রামের এই ঘটনায় তিন জন আহত হয়েছে।

বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত নানুর

আহতরা সবাই তাদের সমর্থক‌ বলে দাবি করেছে বিজেপি। তাদের দাবি এই হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের লোকজন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। মনসা পুজা উপলক্ষ্যে নানুরের রামকৃষ্ণপুর গ্রামে একটি জলসার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে তৃণমূল কংগ্রেসের লোকজন হামলা চালিয়েছে , গুলি ও বোমাবাজি করে বলে দাবি করেছে এলাকার মানুষ ও বিজেপি র সমর্থকরা।

তাদের অভিযোগ বোমাবাজির ফলে আহত হয়েছে দুই জন। এছাড়াও স্বরূপ দোলুই নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তার বুকের কাছে গুলি লাগে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নানুর এলাকা। এবার একটা পুজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় আবার নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+