২ ব্যবসায়ীর বিবাদে রণক্ষেত্র আমডাঙা! তৃণমূল বিজেপির সংঘর্ষে গুলি-বোমা

ফের রণক্ষেত্র আমডাঙা। ফেল তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ এলাকায়। তবে এদিনের সংঘর্ষের বিষয়টিও বেশ আজব। মোটরবাইকশোরুমের মালিকানা নিয়ে বোমাবাজি হয় বলে অভিযোগ।

ফের রণক্ষেত্র আমডাঙা। ফেল তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ এলাকায়। তবে এদিনের সংঘর্ষের বিষয়টিও বেশ আজব। মোটরবাইক শোরুমের মালিকানা নিয়ে বোমাবাজি হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ তৃণমূল প্রথম বোমা ছোঁড়ে। গুলিও চলে বলে অভিযোগ। এরপর জাতীয় সড়ক অবরোধে নামে বিজেপি। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

ফের রণক্ষেত্র আমডাঙা! তৃণমূল বিজেপির সংঘর্ষ থামাতে নামল র‍্যাফ

মোটরবাইক শোরুমের মালিকানা নিয়ে সামান্য অশান্তি ছিল এলাকায়। ২ ব্যবসায়ীর বিবাদে গণ্ডগোলার সূত্রপাত। সূত্রের খবর অনুযায়ী, এরই মধ্যে মালিক ও তৃণমূলের মধ্যে বিষয়টি নিয়ে বৈঠক হয়। বুধবার সেই মোটরবাইক শোরুমেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বোমা গিয়ে পড়ে একটি স্কুলের সামনেই। এরপরেই রাস্তায় নামে বিজেপি। জাতীয় সড়ক অবরোধ করা হয়। একটি ভাঙা দোকান রাস্তার মধ্যে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে যায়।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। র‍্যাফ গিয়ে অবরোধকারী বিজেপি কর্মীদের জাতীয় সড়কের ওপর থেকে সরিয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+