তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মালদা, আহত ৩

পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন সকালে ফের রাজনৈতিক সংঘর্ষ। এদিন মালদার ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা

পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন সকালে ফের রাজনৈতিক সংঘর্ষের খবর উঠে আসছে। মালদার ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ধারালো অস্ত্র দিয়ে সেখানের বিজেপি প্রার্থীকে আক্রমণ করা হয় বলে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন এলাকার বিজেপি প্রার্থী সহ আরও ২ জন। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজ বাজার থাার পুলিশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মালদা, আহত ৩

ঘটনার জেরে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। ঘটনায় আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী,হরিবিলাস চৌধুরি , তিনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। এছাড়াও আহত হয়েছেন ভীষণ চৌধুরি, উত্তম মণ্ডল এবং বিধান চৌধুরি । ঘটনায় অভিযুক্তরা সকলেই তৃণমূলকর্মী বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সোমবার ভোটেরপর থেকেই উত্তপ্ত রয়েছে মালদার এই এলাকা। বিডেপি -তৃণমূল দুই শিবিরের কর্মীদের মধ্যেই চলছিল কথা চালাচালি। সেই থেকে বিষয়টি বচসা ও মারধরের দিকে এগোয়। শুরু হয় সংঘর্ষ।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+