ঠাকুরবাড়িতে বোমাবাজি নিয়ে একে অপরকে দোষারোপ বিজেপি-তৃণমূলের
ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে বিজেপির আনা বোমাবাজির অভিযোগ পাল্টা বিজেপির ঘাড়ে চাপাল তৃণমূল।
ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে বিজেপির আনা বোমাবাজির অভিযোগ পাল্টা বিজেপির ঘাড়ে চাপাল তৃণমূল। অর্থাৎ সীলমোহর বোমাবাজিতে। এতদ্বারা পরিষ্কার ঠাকুরনগরে রাজনৈতিক বিভাজন ও পট পরিবর্তনের পরে এবার শুরু হয়েছে গুন্ডারাজ ও বোমাবাজি। ভীতসন্ত্রস্ত মতুয়া-ঠাকুরবাড়ির ভক্তবৃন্দ।

ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কামনা সাগরের পাড়ে বোমাবাজির অভিযোগটি থানায় দায়ের করেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। অভিযোগের বয়ান অনুসারে, গতকাল রাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগরের পাড়ে বিকট আওয়াজে ঘুম ভাঙ্গে ঠাকুরবাড়িতে থাকা ভক্তদের। তারা উঠে দেখতে পান, ধোঁয়ায় ঢেকেছে আকাশ। বুধবার মতুয়া মহাসংঘ মহাসংঘাধিপতি মঞ্জুলকৃষ্ণ ঠাকুর গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ তৃণমূল শিবির তথা মমতাবালা ঠাকুরকে লক্ষ্য করেই।
প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর বোমাবাজির ঘটনা স্বীকার করে জানিয়েছেন এই বোমা বাজির ঘটনা বর্তমান শান্তুনু ঠাকুর ঘটিয়েছেন। 'আমি এনআরসি নিয়ে লড়াই করছি। আমাকে এখন থেকে তাড়িয়ে দেওয়ার জন্যেই বোমাবাজি ঘটিয়েছে বলে মনে হয়।' মন্তব্য মমতা ঠাকুরের।












Click it and Unblock the Notifications