বাংলা থেকে টার্গেট এক কোটি! মিশন ২০২১-এ ক্ষমতা দখলই যে পাখির চোখ বিজেপির
এবার বাংলা দখলই পাখির চোখ বিজেপির। রাজ্যে ইতিমধ্যেই উত্থান ঘটেছে গেরুয়া শিবিরের, তাই মিশন ২০২১-এর কাজ শুরু করে দিয়েছেন দিলীপ-মুকুলরা।
এবার বাংলা দখলই পাখির চোখ বিজেপির। রাজ্যে ইতিমধ্যেই উত্থান ঘটেছে গেরুয়া শিবিরের, তাই মিশন ২০২১-এর কাজ শুরু করে দিয়েছেন দিলীপ-মুকুলরা। লক্ষ্যও স্থির করে ফেলেছেন তাঁরা। এমনিতেই লোকসভায় প্রভূত সাফল্যের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে, তারপর বিজেপির টার্গেট এক কোটি সদস্য করা।

লক্ষ্যমাত্রা বাড়িয়ে এক কোটি
২০২১-এর মধ্যেই বিধানসভা নির্বাচন রাজ্যে। তার আগে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে বুথে বুথে। সেই কাজে টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন সংগঠনকে আরও মজবুত করতে হবে। তাই সদস্য সংগ্রহে লক্ষ্যমাত্রা বাড়িয়ে এক কোটি করা হচ্ছে।

৭৭ লাখেরও বেশি সদস্যের যোগদান
ইতিমধ্যে রাজ্য বিজেপিতে ৭৭ লাখেরও বেশি সদস্য যোগদান করেছেন। কিন্তু এই বিপুল সংখ্যাক সদস্য সংগ্রহের পরও বসে থাকতে রাজি নয় রাজ্য বিজেপি। বিজেপি চাইছে এই সংখ্যাটাকে কোটিতে রূপান্তিরিত করতে। সেই লক্ষ্য নিয়েই ফের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়াকা নির্দেশ দিয়েছেন তিনি।

আমরা করব জয়, নিশ্চয়
দিলীপ ঘোষ জানান, আমাদের কর্মীরা দারুন কাজ করেছেন। আমাদের লক্ষ্য হবে এক কোটি সদস্য তৈরি করব। আর তা করতে পারলেই তৃণমূলের ক্ষমতা ধরে রাখার স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। তিনি বলেন, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে এবার। তৃণমূলের দিন শেষ।

প্রথম স্থানে জলপাইগুড়ি
তিনি জানান, সদস্য সংগ্রহে প্রথম স্থানে আছে জলপাইগুড়ি জেলা। পাঁচ-ছ'টি জেলা লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ সদস্য সংগ্রহ করেছে। তাই তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে, ওই লক্ষ্যমাত্রা পূরণের জন্য। তবে যা ভাবা হয়েছিল, তার থেকে ভালো হয়েছে সদস্য সংগ্রহ

থেমে থাকব না আমরা
রাহুল সিনহাও বলেন, আমরা ৭৭ লাখে থামব না। ভালো কাজ হয়েছে। আরও ভালো কাজ ককে আমরা কোটির রেকর্ড ছোঁবই। এই আমাদেরে দৃঢ় অঙ্গীকার। বুথস্তরের নেতা-কর্মীরা অসম্ভব খাটছেন লক্ষ্যপূরণে। আমরা লক্ষ্যমাত্রা স্পর্শ করবই।












Click it and Unblock the Notifications