মিশন ২০২৪-এ বাংলায় কোন কোন আসন টার্গেট করেছে বিজেপি, দেখে নিন একনজরে

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ২০২৪-এর লোকসভা ভোটের টার্গেট খাঁড়া করে ফেলেছে বিজেপি। বাংলায় এবার ২৫টি আসন জিততে চায় তারা। তার মধ্যে হারা ২৮টি কেন্দ্র থেকে ১৯টিতে তারা জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ২০২৪-এর লোকসভা ভোটের টার্গেট খাঁড়া করে ফেলেছে বিজেপি। বাংলায় এবার ২৫টি আসন জিততে চায় তারা। তার মধ্যে হারা ২৪টি কেন্দ্র থেকে ১৯টিতে তারা জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে। সেইমতোই গেমপ্ল্যান সাজাচ্ছে বিজেপি।

বিজেপি মনে করছে তারা বাংলায় গতবারের থেকে আরও বেশি আসনে জিতবে। কিন্তু বিস্ময় এখানেই যে বেশিরভাগই হারা আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে তারা। বিজেপি ২০১৯-এর লোকসভায় ১৮টি আসনে জিতলেও বর্তমানে আসানসোল তাদের হাতছাড়া হয়েছে। বারাকপুরও কার্যত তাদের হাতছাড়া। সেই নিরিখে রাজ্যে বিজেপির হারা আসন এই মুহূর্তে ২৬।

মিশন ২০২৪-এ বাংলায় কোন কোন আসন টার্গেট করেছে বিজেপি

আর বিজেপির হারা ২৬ আসনের মধ্যে ১১টি আসন রয়েছে, যেখানে জয় ও হারের ব্যবধান এক লাখেরও কম। সেই ১১ আসনকেই এবার টার্গেট করে গেমপ্ল্যান সাজিয়েছে বিজেপি। সেগুলি হল হাওড়া, দমদম, বারাসত, শ্রীরামপুর, আরামবাগ, কৃষ্ণনগর, কাঁথি, ঘাটাল, বর্ধমান পূর্ব, বীরভূম, মালদহ দক্ষিণ।

বিজেপি ২০১৯-এ হারা ২৪টির মধ্যে প্র্থমেই বাদ দিয়েছিল ৫টি আসন। ১৯টি আসনকে তারা টার্গেট করেছিল। যে ৫টি আসন তারা বাদ রেখেছিল, সেগুলি হল- বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, কাঁথি ও বসিরহাট। কাঁথি ছাড়া বাকিগুলি মূলত সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত কেন্দ্র। পরে কাঁথি কেন্দ্রটি তালিকা থেকে বাদ দেওয়া হয়। এবং তা বর্তমান রাজনীতির নিরিখে তাৎপর্যপূর্ণ।

বিজেপির দাবি, যে ১১টি আসনকে টার্গেট করা হয়েছে, সেগুলিতে স্বল্প ব্যবধানে হেরেছিল বিজেপি। এবার বিগত নির্বাচনের কৌশলগত ভুল শুধরে নিয়ে এবার জয় পেতে বদ্ধপরিকর তারা। বেশ কয়েকটি আসনে জয় পাওয়া এবারে সম্ভব বলে মনে করছে পদ্মশিবির।

বাংলার ২৫টি লোকসভা আসনে জয়ের টার্গেট করেছে বিজেপি। গতবার জেতা ১৮টি আসন এবং হারা ১৯টি আসনের মধ্যে বিজেপি ২৫টিতে জিততে চাইছে। জেতার বাইরে অন্তত সাতটি আসনে জিততে হবে। তবে ২০১৯-এ জেতা ১৮টি আসনের মধ্যে ২০২১-এ বেশিরভাগ আসনেই বিজেপি মাইনাস হয়ে গিয়েছে। তাই তাঁদের জয়ের অঙ্ক মেলাতে হারা আসনকে টার্গেট করতে হচ্ছে বেশি করে।

২০২১-এর ভোটে যে সমস্ত আসনে বিজেপি পিছিয়ে পড়েছে, তার মধ্যে রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাট, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মেদিনীপুর, বর্তমানে কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকারের বাঁকুড়া, লকেট চট্টোপাধ্যায়ের হুগলি, কুণাল হেমব্রমের ঝাড়গ্রাম। এছাড়াও পিছিয়ে রয়েছে বারাকপুর ও আসানসোলেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+