বিজেপি চিহ্নিত করেছে ১০০ আসন, তৃণমূল কংগ্রেসের মুখের গ্রাস কাড়তে পথ দেখাচ্ছে সমীক্ষা

সমীক্ষা করে অঙ্ক কষে এগোচ্ছে বিজেপি। কোন কেন্দ্রে কী অঙ্ক, তা ধরে ঘাটতি পূরণে নেমেছেন বাংলা বিজেপির পর্যবেক্ষেক কৈলাশ বিজয়বর্গীয়। তাতেই বাংলায় নতুন এক সমীকরণের জল্পনা তৈরি হয়েছে।

সমীক্ষা করে অঙ্ক কষে এগোচ্ছে বিজেপি। কোন কেন্দ্রে কী অঙ্ক, তা ধরে ঘাটতি পূরণে নেমেছেন বাংলা বিজেপির পর্যবেক্ষেক কৈলাশ বিজয়বর্গীয়। তাতেই বাংলায় নতুন এক সমীকরণের জল্পনা তৈরি হয়েছে। সেই সমীকরণ বিজেপির সংখ্যালঘু ভোটব্যাঙ্ক লাভের উদ্দেশ্যে। মোট কথা, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট থাবা বসানোর পরিকল্পনা তৈরি বিজেপির।

বাংলার ১০০ আসন টার্গেট বিজেপির!

বাংলার ১০০ আসন টার্গেট বিজেপির!

বিজেপি সম্প্রতি একটি সমীক্ষা করিয়েছে রাজ্যজুড়ে। সেই সমীকরণে উঠে এসেছে এমন এক তথ্য, যার জন্য। গভীরভাবে চিন্তিত বিজেপি। সমীক্ষা রিপোর্ট বলছে, বাংলার অন্তত ৭৫টি বিধানসভা কেন্দ্রে নির্ণায়ক শক্তি সংখ্যালঘুরা। আর ২৫টি কেন্দ্রে তাঁদের প্রভাব রয়েছে আংশিক।

তৃণমূলের জয়ের পথে কাঁটা তৈরি করতে

তৃণমূলের জয়ের পথে কাঁটা তৈরি করতে

বিজেপি চাইছে যেনতেন প্রকারে এই ১০০টি আসনে তৃণমূলের জয়ের পথে কাঁটা তৈরি করতে। সেজন্য তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে আঘাত হানতে চাইছে তাঁরা। সেজন্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় কথা বলেছেন ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে। ত্বহা সিদ্দিকিকে দিল্লির দরবারে আহ্বানও জানিয়েছেন তিনি।

সমীক্ষা করে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ

সমীক্ষা করে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ

তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসিয়ে ২০২১-এ মমতার সরকারকে উৎখাত করাই বিজেপির লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল যদি ১০০ আসনে জয় পেয়ে যায় বিনা প্রতিরোধে, তাহলে পুরো লড়াইটাই ফিকে হয়ে যাবে। তাই সমীক্ষা করে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে এগোচ্ছে বিজেপি।

টার্গেট পূরণে সবথকে যেথায় ঘাটতি বিজেপির

টার্গেট পূরণে সবথকে যেথায় ঘাটতি বিজেপির

বিজেপি সমীক্ষা করে জানতে পেরেছে কোন বিধানসভা কেন্দ্রে কোন ভোটের দরকার, তা নিরীক্ষণ করেই একুশে যুদ্ধজয়ের নীল নকশা প্রস্তুত করছে বিজেপি। এই টার্গেট পূরণে সবথকে যেথায় ঘাটতি রয়ে গিয়েছে বিজেপি, তা হল সংখ্যালঘু ভোট। সেই ভোট এখন পেতে চাইছে ২০২১ নির্বাচনের দোরগোড়ায় এসে।

তৃণমূলের সঙ্গে সংখ্যালঘু ভোট নিয়ে সংঘাতে

তৃণমূলের সঙ্গে সংখ্যালঘু ভোট নিয়ে সংঘাতে

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, বিজেপি মনে করছিল তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে আঘাত হানতে সক্ষম হবে মিম। তাহলে ড্যাংডেঙিয়ে ভোট কাটাকাটির সুযোগ নিয়ে বিজেপি লাভের খেলা খেলতে পারবে। কিন্তু মিম এখনও সেভাবে প্রভাব বিস্তার করতে না পারায়, বিজেপি সরাসরি তৃণমূলের সঙ্গে সংখ্যালঘু ভোট নিয়ে সংঘাতে গেল।

সংখ্যালঘু মনে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করতে

সংখ্যালঘু মনে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করতে

সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কৈলাশ বিজয়বর্গীয় শরাণাপন্ন হলেন ত্বহা সিদ্দিকীর। তিনি ফুরফুরা শরিফের পিরজাদা কৈলাশ বিজয়বর্গীয়কে ফোন করে কথা বললেন। তাঁকে দিল্লি যাওয়ার আমন্ত্রণ জানালেন। ত্বহা সিদ্দিকীর জনপ্রিয়তার কথা তুলে ধরে তাঁর সহযোগিতা প্রার্থনা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+