করোনাতেই মাত হবে তৃণমূল, একুশের টার্গেটে ভোটার ভাঙানোর প্রস্তুতি শুরু বিজেপির বঙ্গ ব্রিগেডে
করোনাতেই মাত হবে তৃণমূল, একুশের টার্গেটে ভোটার ভাঙানোর প্রস্তুতি শুরু বিজেপির বঙ্গ ব্রিগেডে
করোনা ভাইরাস নিয়ে ত্রস্ত মমতা সরকার। কিছুতেই পরিস্থিতি মোকাবিলা করে উঠতে পারছে না। মমতা সরকারের এই ব্যর্থতাই ভোটারদের বিজেপিমুখী করবে। এমনই আশা বঙ্গ বিজেপির। তাই করোনা পরিস্থিতিকে টার্গেট করেই ভোটারদের দলে টানতে মরিয়া হয়ে উঠেছেন দিলীপরা।

করোনা পরিস্থিতি কাতে ফেলছে মমতাকে
রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় যে সন্তোষজনক হচ্ছে না, সেটা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই হয়তো করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যবস্থাপনা নিয়ে কতটা খুশি তার ফিড ব্যাক জানার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

করোনা এক্সপ্রেসেই বিদায় হবেন মমতা
কয়েক দিন আগে বিজেপির ভার্চুয়াল জনসভায় অমিত মিত্র হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন করোনা এক্সপ্রেসেই বাংলার মানুষ বিদায় দেবেন তৃণমূল সরকারকে। করোনা এক্সপ্রেসেই রাজ্য ছাড়া হবেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য পরিযায়ী শ্রমিক ফেরানো ট্রেন নিয়ে গত টানাপোড়েনের সময় রাজ্যর মুখ্যমন্ত্রী শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলে কটাক্ষ করেিছলেন।

করোনায় মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ
করোনা সংক্রমণের মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। মৃত্যর সংখ্যা কমানোর জন্য দেহ লোপাট করা হচ্ছে বলেও অভিযোগ করেছিল বঙ্গবিজেপি। এই নিয়ে একাধিক শশ্মানে রাতের অন্ধকারে দেহ সৎকার ঘিরে বিক্ষোভ দানা বাঁধে। গড়িয়া শ্মশানে দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছিল।

একুশের ভোটে মমতার দিশারি প্রশান্ত
এদিকে একুশের নির্বাচনী বৈতরণী পারের দায়িত্ব উপদেষ্টা প্রশান্ত কিশোরের হাতে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর প্রশান্ত কিশোর নিজেও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে। সেকারণেই দলনেত্রীকে দিয়ে তরিঘড়ি করোনা পরিস্থিতির নিয়ে রাজ্য সরকারের কাজের জনমানসে প্রতিক্রিয়া জানার উদ্যোগ নিয়েছেন।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications