মুকুলের মতোই কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে কড়া অবস্থান বিজেপির, শুরু আইনি লড়াইয়ের তোড়জোড়

মুকুলের মতোই কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে অবস্থান বিজেপির, শুরু আইনি লড়াইয়ের তোড়জোড়

দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ নিয়ে এখনও বকেয়া রয়েছে শুনানি। এরই মধ্যে পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের ইস্তফায় নতুন বিতর্ক শুরু হয়েছে। মুকুল রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন আরও এক দলত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধানসভার স্পিকার বিজেপি-ত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে পিএসি চেয়ারম্যন করায় বিজেপি ফের আদালতের দ্বারস্থ হচ্ছে।

বিজেপির লিগ্যাল সেলের সিদ্ধান্তের অপেক্ষা

বিজেপির লিগ্যাল সেলের সিদ্ধান্তের অপেক্ষা

বিজেপির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার পর তাঁরা যে অবস্থান নিয়েছিলেন, সেই অবস্থান থেকে তাঁরা সরে আসছেন না। অর্থাৎ আইনি লড়াইয়ের পথই তাঁরা অনুসরণ করবেন। তবে হাইকোর্ট না সুপ্রিম কোর্টের দ্বারস্ত হবেন তাঁরা, তা স্থির হয়নি এখনও। বিজেপির লিগ্যাল সেল স্থির করবে, তাঁরা কোন পথে হাঁটবে।

পিএসি চেয়ারম্যান পদ নিয়ে বিতর্ক

পিএসি চেয়ারম্যান পদ নিয়ে বিতর্ক

একুশের নির্বাচনে বিজেপির হারের পর মুকুল রায় দলত্যাগ করে যোগ দিয়েছিলেন তৃণমূলে। তারপর তাঁকে পিএসি চেয়ারম্যান করা হয়েছিল। আর বিজেপির পক্ষ থেকে মুকুল রায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু পিএসি চেয়ারম্যান পদ বিতর্কেই নয়, দলত্যাগ বিরোধী আইন লাগু করা নিয়েও আইনি পথে হেঁটেছিলেন বিরোধী দলনেতা।

আবারও এক বিতর্কিত চরিত্র পিএসি চেয়ারম্যান পদে

আবারও এক বিতর্কিত চরিত্র পিএসি চেয়ারম্যান পদে

এক বছর ধরে এই বিতর্কের অবসান হয়নি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর রায়ে জানিয়ে দিয়েছেন মুকুল রায় বিজেপি বিধায়ক। তারপর নাটকীয়ভাবে মুকুল রায় পদত্যাগ করেছেন পিএসি চেয়ারম্যান পদে। তারপরও বিধানসভায় জিইয়ে রয়েছে পিএসি চেয়ারম্যান পদ বিতর্ক। কারণ বিধানসভার অধ্যক্ষ আবারও এক বিতর্কিত চরিত্রকে বেছে নিয়েছেন পিএসি চেয়ারম্যান পদের জন্য।

বিতর্কের অবসানে ফের বিজেপি আদালতের দ্বারস্থ

বিতর্কের অবসানে ফের বিজেপি আদালতের দ্বারস্থ

মুকুল রায়ের জায়গায় কৃষ্ণকুমার কল্যাণীকে পিএসি চেয়ারম্যান বেছে নেওয়ায় সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরই রয়ে গিয়েছে। এই বিতর্কের অবসানে ফের বিজেপি আদালতের দ্বারস্থ হতে চলেছে। বিজেপির লিগ্যাল সেল শুধু স্থির করবে, তাঁরা কোন আদালতে মুভ করবে। হাইকোর্ট না সুপ্রিম কোর্ট। তারপর ফের শুরু হবে আইনি যুদ্ধ।

আইনি পথে, বিজেপির এই লড়াই চলবে বলে

আইনি পথে, বিজেপির এই লড়াই চলবে বলে

বিজেপি এতদিন মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার দাবিতে মামলা রুজু করেছিলেন। এবার কৃষ্ণকুমার কল্যাণীর বিরুদ্ধেও সেই আইন লাগু করার পক্ষে সরব হবে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের ঘূঁটি সাজাচ্ছেন। শাসক দল তৃণমূল যে বিতর্ক জিইয়ে রাখতেই মুকুল রায়ের পরিবর্তে কৃষ্ণকুমার কল্যাণীকে পিএসি চেয়ারম্যান করেছে তা সুস্পষ্ট। তাই বিজেপির এই লড়াই চলবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

দলত্যাগী বিধায়কদেরই পিএসি চেয়ারম্যান পদে

দলত্যাগী বিধায়কদেরই পিএসি চেয়ারম্যান পদে

উল্লেখ্য, কৃষ্ণকুমার কল্যাণীর বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জেতার পর তৃণমূলে যোগ দিয়েছিলেন। ইতিমধ্যেই মুকুল রায় ও কৃষ্ণকুমার কল্যাণী-সহ বিজেপির পাঁচ বিধায়ক দল ছেড়েছেন। তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। খাতায় কলমে যেহেতু তাঁরা বিজেপি বিধায়ক, সেইসব দলত্যাগী বিধায়কদের মধ্যে তৃণমূল পিএসি চেয়ারম্যান পদ রেখে দেওয়ার চেষ্টা করছে।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+