বদলার সুর বিজেপির গণতন্ত্র বাঁচাও মঞ্চে! রোলার পিষে মারার হুঁশিয়ারি অনুব্রতকে

ফের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিল বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বা সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর সুরে সুর মিলিয়েই এবার বিজেপি নেতারা আওয়াজ তুললেন, এবার বাংলায় বদলও হবে বদলাও হবে।

ফের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিল বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বা সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর সুরে সুর মিলিয়েই এবার বিজেপি নেতারা আওয়াজ তুললেন, এবার বাংলায় বদলও হবে বদলাও হবে। এই বদলার বার্তায় বিজেপির পক্ষ থেকে নিশানা করলেন অনুব্রত মণ্ডলকে।

বদলার সুর বিজেপির গণতন্ত্র বাঁচাতে! হুঁশিয়ারি অনুব্রতকে

বিজেপির ডাকে সাড়া দিয়ে এদিন রাজ্যজুড়ে পালিত হল গণতন্ত্র বাঁচাও কমিটি। বিজেপি কর্মী-সমর্থকদের ধরনা মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ বাঁচাও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে বীরভূমের রামপুরহাট-সহ বিভিন্ন সভামঞ্চ থেকে সরব হলেন বিজেপি নেতারা।

এই মঞ্চ থেকে বিজেপির জেলা কমিটির সদস্য মানস বন্দ্যোপাধ্যায় গর্জে ওঠেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তিনি বলেন, ২০২১-এ বিজেপির বিজয় মিছিলে চায়না ট্রলিতে অনুব্রত মণ্ডলকে বেঁধে নিয়ে যাওয়া হবে। আর ট্রলির পিছনে পিছনে রোলার চালানো হবে। সেদিন অনুব্রত মণ্ডল বুঝতে পারবে মৃত্যুভয় কাকে বলে।

এছাড়া প্রতি জেলাতেই বিজেপির এই গণতন্ত্র বাঁচাও দিবস পালিত হয়। রাজ্যস্তরের বিজেপি নেতারা বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাংসদরা। প্রতি জেলা থেকেই আওয়াজ ওঠে, গণতন্ত্র রক্ষার। পশ্চিমবঙ্গ রক্ষার। আর আওয়াজ ওঠে পরিবর্তনের। কোথাও কোথাও বদলারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+