অনাহারেই মৃত্যু হয়েছে শবরদের, জঙ্গলমহলে গিয়ে মমতার সরকারকেই নিশানা সায়ন্তনের

শবর-মৃত্যু নিয়ে ময়দানে নেমে পড়ল বিজেপি। শুক্রবার রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসুর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল যায় জঙ্গলমহলের লালগড়ে।

শবর-মৃত্যু নিয়ে ময়দানে নেমে পড়ল বিজেপি। শুক্রবার রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসুর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল যায় জঙ্গলমহলের লালগড়ে। শবর পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানান, মুখ্যমন্ত্রী স্বীকার করুন বা না করুন, এখানে অনাহারেই মৃত্যু হয়েছে। বিগত বাম সরকারের আমলে আমলাশোলে যা হয়েছিল, লালগড়ে তার পুনারবৃত্তি হয়েছে।

বিজেপি নেতাদের কাছে ক্ষোভ

বিজেপি নেতাদের কাছে ক্ষোভ

ঝাড়গ্রামের জঙ্গলখাসে সাত শবরের মৃত্যু নিয়ে কয়েকদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। কিন্তু শবর মৃত্যুর ঘটনায় রাজনীতি হোক চাইছে না এলাকাবাসী। তাই বিজেপির প্রতিনিধি দলের কাছে তাঁরা ক্ষোভ জানান। রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ উগরে দেন বলে দাবি বিজেপি নেতা সায়ন্তন বসুর।

মুখ্যমন্ত্রীকে নিশানা

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, বিজেপি প্রতিনিধি দল আসছে বলে শবর জাতির মানুষদের গ্রাম থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল ও পুলিশ। গ্রামে এসে যা দেখলাম, তাতেই স্পষ্ট এ গ্রামে অনাহারে, অপুষ্টিতেই মৃত্যু হয়েছে শবর জাতির মানুষদের। মুখ্যমন্ত্রী তা চাপা দেওয়ার জন্যই মদ খেয়ে মৃত্যুর গল্প ফেঁদেছেন।

উন্নয়ন প্রবেশ করেনি

উন্নয়ন প্রবেশ করেনি

জঙ্গলমহলের এই এলাকায় প্রবেশ করেনি কোনও উন্নয়ন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তাও হয়নি। তৃণমূল ভীত-সন্ত্রস্ত। তাঁরা কিছু লোককে সরিয়ে দিলেও কিছু লোকের সঙ্গে আমাদের কথা হয়েছে। পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তা এই গ্রামে এলেই স্পষ্ট হয়ে যায়।

ক্ষোভ ব্যাখ্যা সায়ন্তনের

ক্ষোভ ব্যাখ্যা সায়ন্তনের

শবর প্রজাতির সাত জনের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ও ভয়ঙ্কর বলে দাবি করেন সায়ন্তন বসু। বিজেপির প্রতিনিধ দল গেলে শবর-রা ক্ষোভ দেখায়। তার পরিপ্রেক্ষিতে সায়ন্তন বসু বলেন, ওঁরা খুব কষ্ট রয়েছেন। আমরা ওঁদের জায়গায় থাকলে আরও বেশি ক্ষুব্ধ হতাম। আমাদের দেখে তাঁরা ক্ষুব্ধ হয়েছেন এমন নয়। তাঁরা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন।

আমাদের দেখে সাহস

আমাদের দেখে সাহস

সায়ন্তনের কথায়, এই এলাকার মানুষরা সাংঘাতিকরকম ক্ষুব্ধ। যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তারপর তাঁরা বলছেন, আমরা তো কিছুই পাই না। কোনও উন্নতি নেই, আমাদেরকে দেখার কেউ নেই। এতদিন আতঙ্কের কারণে তাঁরা ক্ষোভ প্রদর্শন পর্যন্ত করতে পারেনি। এখন আমাদের দেখে তাঁরা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+