তৃণমূল-ছুটদের কি প্রার্থী করবে বিজেপি, পুরভোটের আগে ‘কৌশলী’ সিদ্ধান্ত মুকুল-দিলীপদের

সামনেই পুরসভা নির্বাচন। তারপরই ২০২১-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে জিতে বাংলা দখলই বিজেপির পাখির চোখ। সেই লক্ষ্যেই বিজেপির তাবড় নেতারা কর্মসূচির আমদানি করছে।

সামনেই পুরসভা নির্বাচন। তারপরই ২০২১-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে জিতে বাংলা দখলই বিজেপির পাখির চোখ। সেই লক্ষ্যেই বিজেপির তাবড় নেতারা কর্মসূচির আমদানি করছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহারা আসরে নেমে পড়েছেন। তৈরি ভোট-জয়ের রণকৌশল।

বিজেপির বৈঠকে প্রার্থী নিয়ে সিদ্ধান্ত

বিজেপির বৈঠকে প্রার্থী নিয়ে সিদ্ধান্ত

রবিবার এক বৈঠকে বসেছিলেন বিজেপির নেতারা। সেই বৈঠকে সিদ্দান্ত হয়েছে পুরসভা নির্বাচনে কোন স্তর থেকে কত শতাংশ প্রার্থী করা হবে। মোট প্রার্থীর ১৫ শতাংশ প্রার্থী করা হয়েছে অন্য দল থেকে আসা প্রার্থীরা। ১৫ শতাংশ প্রার্থী করা হবে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের।

নতুন-পুরনোদের দ্বন্দ্ব মেটাতেই এই সিদ্ধান্ত

নতুন-পুরনোদের দ্বন্দ্ব মেটাতেই এই সিদ্ধান্ত

আর বাকি ৭০ শতাংশ প্রার্থী করা হবে দলের পুরনোদের মধ্য থেকে। প্রার্থী নিয়ে নতুন-পুরনোদের দ্বন্দ্ব মেটাতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বিজেপি। কলকাতা পুরসভায় প্রার্থী হবেন হেভিওয়েট নেতারা, এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিজেপির বৈঠকে আরও সিদ্ধান্ত

বিজেপির বৈঠকে আরও সিদ্ধান্ত

এছাড়া বিজেপি সিদ্ধান্ত নিয়েছে ব্যক্তি আক্রমণ করা হবে না, ওয়ার্ড কমিটিতে বিভিন্ন স্তরের মানুষকে রাখতে হবে। বুথ সংগঠনকে শক্তিশালী করতে হবে। এছাড়া রাজ্য নেতাদের তাঁর এলাকায় প্রার্থী হওয়ার জন্যও প্রস্তুত থাকতেও বলা হয়েছে। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি পুরসভায় আলাদা ইস্তাহার তৈরি করার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+