মমতার ঠিকানায় ‘জয় শ্রীরাম’ লেখা ১০ হাজার চিঠি! অভিনব কর্মসূচি বঙ্গ বিজেপির

লোকসভা ভোটের শেষ দফার আগে দমদমে নরেন্দ্র মোদির জনসভা থেকে ‘জয় শ্রীরাম’ লেখা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্নে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি।

লোকসভা ভোটের শেষ দফার আগে দমদমে নরেন্দ্র মোদির জনসভা থেকে 'জয় শ্রীরাম' লেখা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্নে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি। সেই মোতাবেক বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ১০ লক্ষ চিঠি মমতার ঠিকানায় পাঠানোর বার্তা দেওয়ার পরই উদ্যোগ শুরু হয়েছে।

মমতার ঠিকানায় ‘জয় শ্রীরাম’ লেখা ১০ হাজার চিঠি বিজেপির

সম্প্রতি জয় শ্রীরাম স্লোগানে ভূত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কনভয়ে সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কয়েকজন গ্রেফতারও হয়েছেন। বিজেপি এখন জয় শ্রীরাম স্লোগান শুনে মমতার বন্দ্যোপাধ্যায়ের রাগকেই প্রচারে হাতিয়ার করতে চাইছে। সেই মর্মেই ১০ লক্ষ চিঠি লেখার পরিকল্পনা গ্রহণ করা হল।

পোস্টকার্ডে লেখা- 'জয় শ্রীরাম'। ঠিকানা ৩০ বি, হারিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ২৬। নতুবা, নবান্ন ১৪ তলা, শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া-৭১১১০২। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অথবা নবান্নের ঠিকানা এই ১০ লক্ষ চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে বিজেপি যুব মর্চা। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি ব্লক থেকেও চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মমতার ঠিকানায় ‘জয় শ্রীরাম’ লেখা ১০ হাজার চিঠি বিজেপির

উল্লেখ্য, চন্দ্রকোনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথ মুখ্যমন্ত্রীর কনভয়ে সামনে জয় শ্রীরাম ধ্বনি তোলে তিন বিজেপি কর্মী। তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিজেপি-র অভিযোগ, রাজ্যে যারাই জয় শ্রীরাম ধ্বনি তুলছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এরপর নৈহাটি ও ভাটপাড়াতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তার প্রতিবাদ জানাতে পোস্টকার্ডে জয় শ্রীরাম লিখে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য অভিনব সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

এই মর্মে অর্জুন সিং বলেন, আমরা জয় শ্রীরাম লেখা পোস্ট কার্ড মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। আপাতত ১০ লক্ষ চিঠি পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে গ্রেফতার করতে পারেন। আমরা চাই ১০ লক্ষ চিঠি প্রেরককে গ্রেফতার করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+