ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম বসিরহাটে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদতদাতা তৃণমূল, দাবি বিজেপির

ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম বসিরহাটে। বিজেপির দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বৈধ হিসেবে প্রতিষ্ঠিত করতে বসিরহাটের স্থানীয় বাসিন্দার নাম ব্যবহার করা হয়েছে বাবা হিসেবে।

ওই ব্যক্তি সরকারি বিভিন্ন দফতরে দরবার করেও সুরাহা পাননি। তৃণমূলই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে ওই ব্যক্তির বক্তব্যের ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার।

সুকান্ত এক্স হ্যান্ডলে লিখেছেন, "সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বলপূর্বক 'বৈধ' নাগরিক হিসেবে দেখানোর যে অপচেষ্টা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে, বসিরহাটের সাম্প্রতিক ঘটনা তারই প্রকৃষ্ট প্রমাণ।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ থেকে বসিরহাটে এসে শাসকদলের প্রত্যক্ষ প্রশ্যয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয় এক ব্যক্তির নথি হাতিয়ে নিয়ে তাঁকে নিজের 'পিতা' হিসেবে দেখিয়েছে। দীর্ঘদিন ধরে এই জালিয়াতির বিরুদ্ধে বিডিও, মহকুমাশাসক থেকে শুরু করে পুলিশের দোরগোড়ায় ঘুরেও কোনও ফল পাননি বসিরহাটের বাসিন্দা জিয়াদ দফাদার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর আবহে তিনি বাধ্য হয়ে ফের অভিযোগ জানিয়েছেন।

বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে কীভাবে সুপরিকল্পিতভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফায়দা তুলেছে, এই ঘটনাটি দেখলেই তা স্পষ্ট। বাংলার মানুষ আজ সেই বাস্তবতা বুঝে গিয়েছেন। তাঁদের মনে রাজ্যের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দানা বাঁধছে, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয়দানে অভ্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত রয়েছেন SIR এর বিরোধিতা করতে।

কিন্তু বাংলার জনগণই প্রমাণ করে দিচ্ছেন, ব্যর্থ মুখ্যমন্ত্রীর এই অপচেষ্টা সফল হবে না। জনগণের জাগরণই আজ সবচেয়ে বড় বার্তা।"

শমীক এক্স হ্যান্ডলে লিখেছেন, ভারতীয় সংখ্যালঘু মুসলিমদেরও একমাত্র ভরসা এসআইআর। বসিরহাটের নিমদাড়িয়া কোদালিয়ার ৭৫ নং বুথের বাসিন্দা জিয়াদ আলী দফাদারকে বাবা দেখিয়ে তৃণমূলের সাহায্যে সব নথি বানিয়ে দীর্ঘদিন ভারতে বসবাস করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মহাবুর। জিয়াদ আলী সব জায়গায় অভিযোগ জানিয়েও কোনও ফল পাননি। তিনি চান এই বাংলাদেশির নাম অবিলম্বে বাদ দেওয়া হোক। আর সেটা একমাত্র এসআইআরের মাধ্যমেই সম্ভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+