Mamata Banerjee: মমতার পুজো দেওয়ার ধরন নিয়ে সরব বিজেপি, পুরোহিতের বক্তব্য তুলে ধরে পাল্টা দিল তৃণমূল

Mamata Banerjee: শ্রাবণ মাস চলছে। গতকালই তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নকুলেশ্বর ভৈরব মন্দিরে গিয়ে আজ পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজো দেওয়ার ভিডিও পোস্ট করে এরপরই টুইটারে মমতাকে আক্রমণ করেন বিজেপি নেতা অমিত মালব্য। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Mamata Banerjee: মমতার পুজো দেওয়ার ধরন নিয়ে সরব বিজেপি

অমিত মালব্য লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে হিুন্দু ধর্মের আচার ও বিশ্বাসকে অবমাননা করেন তা না জেনে নয়। হিসেব কষে তিনি হিন্দুদের ভাবাবেগে আঘাত করে মুসলিম ভোটব্যাঙ্ককে খুশি করতেই এমনটা করে থাকেন। পশ্চিমবঙ্গ হিন্দু নবজাগরণের অনেক আন্দোলনের সাক্ষী। কিন্তু সেখানে তিন দশক ধরে বামেরা রাজ্যের অবস্থা শোচনীয় করেছে। মুখ্যমন্ত্রী মমতার সময় অবস্থা আরও খারাপ হয়েছে।

Mamata Banerjee: মমতার পুজো দেওয়ার ধরন নিয়ে সরব বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে পুজো দিয়েছেন। এতেই আপত্তি বিজেপি নেতাদের। অমিত মালব্য ছাড়াও বাংলার রাজ্যস্তরের নেতারাও মমতাকে কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়ায়। একই ভিডিও পোস্ট করে কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর লিখেছেন, "এই পুজোটা পাওয়া মাত্রই ঈশ্বর পরলোকে গমন করিলেন"।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া নিয়েও বিজেপির বিভাজনের রাজনীতির তীব্র সমালোচনা করা হয়েছে। উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণে মমতার কোমরে চোট লেগেছিল। যন্ত্রণা থাকায় তিনি দাঁড়িয়ে পুজো দেন। যদিও সেই ঘটনা বিজেপির প্রোপাগান্ডা চালানো 'শকুনের দৃষ্টি সম্বলিত' ব্যক্তিদের নজর এড়ায়নি বলে দাবি টিএমসির।

ওই মন্দিরের প্রধান পুরোহিতের বক্তব্য তুলে ধরে তৃণমূলের দাবি, বিজেপি যে অভিযোগ করছে তা ভিত্তিহীন। পুরোহিত বলেছেন, এই মন্দিরে শিবলিঙ্গ অনেকটা নীচে রয়েছে। তাই অনেকেই দাঁড়িয়ে পুজো দেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারে বসতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর রীতি-আচার মেনেই তিনি পুজো দিয়েছেন।

ওই পুরোহিত এমনও বলেছেন, এখানে বিজেপির অনেক নেতাও পুজো দেন। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এখানে এসে দাঁড়িয়ে থেকেই পুজো দিয়েছেন। ফলে নিয়ম অমান্য করার অভিযোগ যে ভিত্তিহীন ও বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত, তেমনটাই দাবি তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+