মুকুল-যোগে ত্রাহি ত্রাহি রব বিজেপিতে! এবার কি চরম অবস্থান নিতে চলেছেন দিলীপরা

মুকুল-যোগে ত্রাহি ত্রাহি রব বিজেপিতে! এবার কি চরম অবস্থান নিতে চলেছেন দিলীপরা

একুশের ভোটে বিজেপির স্বপ্নভঙ্গ হয়েছে। ২০০-র লক্ষ্যমাত্রায় ভোট লড়াইয়ে নেমে ৭৭-এই থমকে গিয়েছে বিজেপি। আর এই ভরাডুবির পর ভাঙন নেমেছে বঙ্গ বিজেপির সংগঠনে। মুকুল রায় বিজেপি ছেড়ে ফিরে গিয়েছেন তাঁর পুরনো দলে। তাই মুকুল-ঘনিষ্ঠদের নিয়ে বিজেপি এখন পড়েছে মহাবিপাকে।

মুকুল ঘনিষ্ঠ নেতাদের নিয়ে কী করবে বিজেপি!

মুকুল ঘনিষ্ঠ নেতাদের নিয়ে কী করবে বিজেপি!

বিজেপি স্থির করতে পারছে না মুকুল ঘনিষ্ঠ নেতাদের নিয়ে কী করবেন। তাঁদের রাখবেন বনা ছাড়বেন, তা স্থির করতেই নাস্তানাবুদ অবস্থা। প্রতিদিনই একজন না একজন সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটাচ্ছেন, যা বিব্রত করে তুলেছে বিজেপির বঙ্গ নেতৃত্বকে। এবার তাঁদের নিয়ে একটা স্থায়ী সমাধানে আসতে চাইছে বিজেপি।

নাড্ডা-সকাশে দিলীপ, মুকুল-ঘনিষ্ঠদের নিয়ে কথা

নাড্ডা-সকাশে দিলীপ, মুকুল-ঘনিষ্ঠদের নিয়ে কথা

দিলীপ ঘোষ সম্প্রতি দিল্লি গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তলবে। তাঁদের মধ্যে বিজেপির সংগঠন নিয়ে আলোচনা হওয়ার কথা। স্বাভাবিকভাবেই সেই আলোচনায় মুকুল-ঘনিষ্ঠ নেতাদের নিয়ে কথা হবে। এখন দেখার বিজেপি মুকুল-ঘনিষ্ঠ নেতাদের নিয়ে বড় কোনও অবস্থান নেয় কি না?

মুকুল তৃণমূলে ফেরার পর যাঁদের নিয়ে জল্পনা

মুকুল তৃণমূলে ফেরার পর যাঁদের নিয়ে জল্পনা

মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, বিশ্বজিৎ দাসরা জল্পনার জটাজাল বুনে চলেছেন। তাঁদের পাশাপাশি সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস, সরলা মুর্মু, অমল আচার্যরা সরাসরি তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করে চিঠি পর্যন্ত লিখেছেন নেতৃত্বকে। হালে আবার জল্পনা শুরু হয়েছে বাবুল সুপ্রিয় ও সৌমিত্র খাঁকে নিয়ে।

তৃণমূল একবার সবুজ সংকেত দিলেই হিড়িক শুরু

তৃণমূল একবার সবুজ সংকেত দিলেই হিড়িক শুরু

তৃণমূল সপুত্র মুকুল রায় ছাড়া বিজেপির কোনও শীর্ষস্থানীয় নেতৃত্ব বা ভোটের আগে দলবদলু নেতাদের সবুজ সংকেত দেয়নি যোগদানে। তৃণমূল একবার সবুজ সংকেত দিলে যে হিড়িক পড়ে যাবে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার তা বিলক্ষণ জানে নেতৃত্ব। এখনও নেতৃত্ব অনড় দলবদলু নেতাদের নিয়ে। তাঁদের ফেরাতে চাইছে না একাংশ।

রাজীবকে নিশানা করতে ছাড়েননি রাজ্য সভাপতি

রাজীবকে নিশানা করতে ছাড়েননি রাজ্য সভাপতি

এর মধ্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কিছু কিছু নেতা রয়েছেন, যাঁরা ঠিক করতে পারছেন না কোথায় যাবেন, কী করবেন। নাম না করে তির যে রাজীবের উদ্দেশে ছুঁড়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় নিয়মিত বিজেপির সমালোচনা করে চলেছেন, শুভেন্দু অধিকারীকে পর্যন্ত নিশানা করে চলেছেন।

মুকুল-ঘনিষ্ঠদের বিরুদ্ধে কি এবার কড়া ব্যবস্থা

মুকুল-ঘনিষ্ঠদের বিরুদ্ধে কি এবার কড়া ব্যবস্থা

রাজীবের মতো বিজেপির সঙ্গে দূরত্ব রেখে চলছেন মুকুল রায় ঘনিষ্ঠ আরও এক নেতা সব্যসাচী দত্ত। এই অবস্থায় বিজেপির একাংশ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। আর তাঁদের নিয়ে তৃণমূল দু-ভাগ। একাংশের ঘোর বিরোধিতায় তৃণমূল তাঁদের দলে এন্ট্রি দিতে পারছে না। এখন দেখার এই অবস্থায় দুই নেতার বিরুদ্ধে বিজেপি কোন পথে হাঁটে।

মুকুল-যোগে বিজেপিতে ত্রাহি ত্রাহি রব উঠেছে

মুকুল-যোগে বিজেপিতে ত্রাহি ত্রাহি রব উঠেছে

সেইসঙ্গে বাবুল সুপ্রিয় ও সৌমিত্র খাঁকে নিয়েও এখন বিস্তর জল্পনা চলছে। তাঁদের সোশ্যল মিডিয়ার মুখ খোলা নিয়ে বিজেপি ঘোর অস্বস্তিতে পড়েছে। দিল্লিতে নাড্ডার সঙ্গে দিলীপের বৈঠকে তাঁদের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয় কি না, তা ভবিষ্যৎ বলবে। বাবুল সুপ্রিয় আবার সম্প্রতি মুকুল রায় ও তৃণমূলকে ফলো করতে শুরু করেছেন টুইটারে। আর সৌমিত্র-র তো মুকুল-যোগ সর্বজনবিদিত।

বিজেপি এখন কোন পথে হাঁটে, নজর রাজ্য রাজনীতিতে

বিজেপি এখন কোন পথে হাঁটে, নজর রাজ্য রাজনীতিতে

তাই নেতা-নেত্রীদের মুকুল-যোগ নিযে বিজেপি এখন ব্যাকফুটে। সম্প্রতি বাবুল সুপ্রিয়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সৌমিত্রকে কোনও মন্ত্রিত্ব দেওয়া হয়নি মুকুল রায়ের বিরুদ্ধে ঘোরতর আক্রমণ শানানোর পরও। তিনি যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিতে তৈরি। বাবুলও মন্ত্রিত্ব যাওয়ার পর বেসুরো। বিজেপি এখন কোন পথে হাঁটে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+