পঞ্চায়েতে ১০০ দিনের কাজে অনিয়মসহ একাধিক অভিযোগ! স্থানীয়দের আন্দোলনে সমর্থন বিজেপির

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের কাজে একাধিক দুর্নীতির অভিযোগে আন্দোলনে বিজেপি। মূলত তাদের সাধারণ মানুষের শুরু করা আন্দোলনের পাশে দাঁড়াতে দেখা গিয়েছেন। ঘটনাস্থ কাটোয়া ২ ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েত।

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের কাজে একাধিক দুর্নীতির অভিযোগে আন্দোলনে বিজেপি। মূলত তাদের সাধারণ মানুষের শুরু করা আন্দোলনের পাশে দাঁড়াতে দেখা গিয়েছেন। ঘটনাস্থ কাটোয়া ২ ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েত।

মহকুমা শাসকের কাছে অভিযোগ

মহকুমা শাসকের কাছে অভিযোগ

তৃণমূল শাসিত কাটোয়া ২ ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ। যা নিয়ে কুয়ারা গ্রামের বেশ কিছু বাসিন্দা মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল ১০০ দিনের কাজের জবকার্ড নিয়ে। কাজ না করেই তৃণমূল ঘনিষ্ঠরা মজুরি পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা।

সাধারণের আন্দোলনের পাশে বিজেপি

সাধারণের আন্দোলনের পাশে বিজেপি

এবার সাধারণের শুরু করা অভিযোগের পাশে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে ১০০ দিনের কাজের প্রকল্পে কীকী অনিয়ম করা হয়েছে, তা নিয়ে লিফলেট ছাপিয়ে এলাকায় বিলি করা হয়েছে। পাশাপাশি গ্রামের দেওয়ালেও সাঁচাতে শুরু করেছে বিজেপি।

বিজেপির দাবি

বিজেপির দাবি

বিজেপির দাবি, তৃণমূল নেতাদের দুর্নীতির প্রমাণ তাদের কাছে রয়েছে। সেই তথ্যই সাধারণ মানুষের কাছে তুলে ধরতে লিফলেট ছাপিয়ে বিলি করছেন তাঁরা।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ অস্বীকার তৃণমূলের

যদিও অভিযোগ অস্বীকার করেছেন পলসোনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুপ্রিয়া ঘোষ। তাঁর দাবি পঞ্চায়েতের কাজ ঠিকভাবেই হচ্ছে। কোনও রকমের অনিয়ম হয়নি। বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের রাজনীতির অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+