দল বদলে কাঁটা কাটামানি, অভিযুক্ত তৃণমূল নেতাদের দলে নেওয়ায় বিক্ষোভ বিজেপিতে
আবারও তুঙ্গে সেই কাটমানি বিক্ষোভ। কাটমানি নেওয়ায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে দলে নেওয়ায় বিক্ষোভ দেখালেন ময়নাগুড়ির বিজেপি কর্মী সমর্থকরা।
আবারও তুঙ্গে সেই কাটমানি বিক্ষোভ। কাটমানি নেওয়ায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে দলে নেওয়ায় বিক্ষোভ দেখালেন ময়নাগুড়ির বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে শেষে ২৪ ঘণ্টার মধ্যে সুরাহার আশ্বাস দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব।

জলপাইগুড়ির ধর্মপুর গ্রামপঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। এই দুই তৃণমূল নেতাই কাটমানি নিয়েেছন বলে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের। পঞ্চায়েতের বিজেপি সদস্য অভিযোগ করেছেন কাটমানির টাকা নিয়ে গত ১০ মাস ধরে বিজেপি সদস্যদের কোনও কাজ করতে দেওয়া হয়নি। তাঁদের দলে নেওয়া কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।
প্রতিবাদে জলপাইগুড়ি জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী সমর্থকরা। দলের নিয়ম অনুযায়ী বুথস্তরের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করার পর তবে দলে কাউকে নিতে হবে। কিন্তু এই দু'জনকে নেওয়ার আগে কারোর সঙ্গে কোনও রকম আলোচনা করা হয়নি। এই দলবদলে আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা।
সাতদিনের মধ্যে সুরাহা নাহলে পঞ্চায়েত কমিটি, পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যরা পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিক্ষোভের মুখে পড়ে শেষে ২৪ ঘণ্টার মধ্যে সুরাহার আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা অলোক চক্রবর্তী।












Click it and Unblock the Notifications