তৃণমূলকে সাফ করার টার্গেট নিয়েছিল বিজেপি, কেন ব্যর্থ সাফাই দিয়ে পাখির চোখ পুরভোটে

তৃণমূলকে সাফ করার টার্গেট নিয়েছিল বিজেপি, কেন ব্যর্থ সাফাই দিয়ে পুরভোটে পাখির চোখ

একুশের ভোটে ভরাডুবির পর পর্যালোচনা বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই বৈঠকে প্রাক্তন তৃণমূলীদের উপস্থিতি নিয়ে যত বিতর্কই থাক না কেন, কোন জেলায় কেমন ফলাফল হল, তা নিয়ে রিপোর্ট পেশ করা হয়েছে। তার মধ্যে পুরুলিয়ায় ৯-০ ফলাফল না করতে পারার জন্য যে কারণ দর্শানো হয়েছে, তা খানিক অভিনব।

পুরুলিয়ায় সাফল্য ধরে রাখতে ব্যর্থ বিজেপি

পুরুলিয়ায় সাফল্য ধরে রাখতে ব্যর্থ বিজেপি

এবার পুরুলিয়া জেলায় ৯-০ ফল করার টার্গেট নিয়েছিলেন গেরুয়া শিবিরের নেতারা। বিগত পঞ্চায়েত নির্বাচনে ও লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় অভূতপূর্ব ফলাফল করেছিল বিজেপি। তারপর এবারের নির্বাচনে পুরুলিয়ায় ৯-০ ফল করার স্বপ্ন বুনেছিল মনে। কিন্তু ৯-০ ফল করতে অসফল বিজেপি হল কেন, তা-ই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। উল্লেখ্য, পুরুলিয়ায় বিজেপি ৬টি, তৃণমূল তিনটি আসনে জয়যুক্ত হয়।

তৃণমূলকে সাফ করার টার্গেটে কেন ব্যর্থ বিজেপি

তৃণমূলকে সাফ করার টার্গেটে কেন ব্যর্থ বিজেপি

বিধানসভায় জেলা থেকে তৃণমূলকে সাফ করার টার্গেট নিয়েছিল বিজেপি। কিন্তু তা করতে গিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসই অন্তরায় হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জেলার বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতে ওই রিপোর্ট তুলে দেওয়া হয়েছিল। তা নিয়ে বিজেপির কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে আলোচনা হয়।

বিধানসভার ব্যর্থতা ঢাকতে আসন্ন পুরনির্বাচনে চোখ

বিধানসভার ব্যর্থতা ঢাকতে আসন্ন পুরনির্বাচনে চোখ

পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব এখন বিধানসভার ব্যর্থতা ঢাকতে আসন্ন পুরসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাইছে। ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগ শুরু করে দিয়েছে তারা। ভোটের ফলাফ নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও জেলা সভাপতি বিদ্যাসগর চক্রবর্তীর মধ্যে আলোচনা হয়েছে। স্থির হয়েছে কোনও পরিকল্পনা মেনে পুরসভা নির্বাচনে ঝাঁপাবে বিজেপি।

সেবামূলক কাজ দিয়ে মানুষের মন জয়ের লক্ষ্যে পরিকল্পনা

সেবামূলক কাজ দিয়ে মানুষের মন জয়ের লক্ষ্যে পরিকল্পনা

পুরুলিয়া বিজেপি চাইছে আদিবাসীরা কেন মুখ ফিরিয়ে নিল, কুর্মিরা কেন ভোট দিল না তা জানতে। রিপোর্টে উল্লেখ, শুধু বাউড়িরা হাত খুলে ভোট দিয়েছে বিজেপিকে। এখন যাঁরা মুখ ফিরিয়ে নিয়েছেন, তাঁদের ফেরাতে সেবামূলক কাজ দিয়ে মানুষের মন জয়ের ঝাঁপিয়ে পড়তে চায় বিজেপি। এই মুহূর্তে নির্বাচনের কথা না বলে সেবা দিয়ে জনসংযোগে নামার পরিকল্পনা নিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+