বিজেপি জেলা সভাপতিকে গাড়ি থেকে বের করে নৃশংস মারধর, দেখুন ভিডিও
বাঁকুড়ায় বিজেপির শুধু কর্মী-সমর্থকদের নয়, নেতারাও শাসক দলের দুষ্কৃতীদের হাতে মার খাওয়া থেকে পার পেলেন না।
বাঁকুড়ায় বিজেপির শুধু কর্মী-সমর্থকদের নয়, নেতারাও শাসক দলের দুষ্কৃতীদের হাতে মার খাওয়া থেকে পার পেলেন না। বিজেপি রাজ্য সভাপতি শ্যামাপদ মন্ডলকে গাড়ি থেকে বের করে বেদম পেটানো হল। কিল-চড়-লাথি-ঘুষি কোনওকিছুই বাদ গেল না। নৃশংসভাবে মারধরের সেই ভিডিও সামনে এসেছে।

অন্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় সিংকেও তৃণমূল কংগ্রেস মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এদিন শ্যামাপদ মন্ডলের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল বাঁকুড়া সদর মহকুমাশাসকের দফতরে যান অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানাতে।
#WATCH Bankura: BJP State Secretary Shyamapada Mondal attacked, allegedly by TMC workers. #WestBengal pic.twitter.com/RSgwJbHYCp
— ANI (@ANI) April 6, 2018
তাঁরা সামনে আসতেই হামলা চালায় দুষ্কৃতীরা। দফতরের বাইরেই গাড়ি থামিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকী গাড়িও ভাঙচুর করে দেওয়া হয়েছে।
বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেননি। যার ফলে দিকে দিকে বিজেপি তথা বিরোধীদের মার খেতে হচ্ছে বলে দাবি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications