সংসদ রত্ন পুরস্কারের মনোনীত সুকান্ত, প্রথমবার সাংসদ হয়েই সেরা সাংসদের তালিকায় নাম
সোমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে লালকৃষ্ণ আদবানি, প্রণব মুখোপাধ্যায়রা এককালে সংসদ রতন্ পুরস্কার পেয়েছিলেন। এবার তাঁদের পাশে জায়গা করে নিলেন তরুণ সাংসদ সুকান্ত মজুমদারও।
প্রথমবারের এমপি বিভাগে সেরা সাংসদের তালিকায় নাম তুলে ফেললন বিজেপির বালুরঘাটের সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভারতের তরুণ সাংসদের মধ্যে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। তাই গোটা দেশের মধ্যে সবাইকে হারিয়ে সংসদ রত্ন পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত হলেন তিনি।

‘প্রথমবারের এমপি’ বিভাগে সংসদ রত্ন পুরস্কার
বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করে এদিন জানানো হয়, ড. সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে ভারতীয় সংসদে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য 'প্রথমবারের এমপি' বিভাগে সংসদ রত্ন পুরস্কার ২০২৩-এর জন্য মনোনয়ন পেলেন।

প্রথমবার সাংসদ হয়েই এক উজ্জ্বল দৃষ্টান্ত
সুকান্ত মজুমদার প্রথমবার সাংসদ হয়েই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। জাতির উন্নতির জন্য অপরিসীম অবদান রেখেছেন বালুরঘাটের সাংসদ। তিনি সংসদে রেকর্ড-ব্রেকিং ৫২২টি প্রশ্ন করেছেন, যা সমস্ত সংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ। এই প্রশ্নগুলি স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশসহ বিভিন্ন বিষয়গুলির উপর করা হয়।

বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের সংসদে কীর্তি
এছাড়া সুকান্ত মজুমদার সংসদে ৩২টি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছেন। তাঁর বাকপটুতা হাউসের মনোযোগ কেড়েছেন এবং অনেক তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছেন। সুকান্ত মজুমদার সংসদে পাঁচটি বেসরকারি বিলও উত্থাপন করেছেন এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে তাঁর প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।

দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন
মঙ্গলবার দিল্লিতে সংসদ রত্ন পুরস্কার কমিটি ২০২৩-এর এই পুরস্কারের জন্য ডঃ মজুমদারের মনোনয়ন করে তাঁর অসামান্য পারফরম্যান্স। তাঁর নির্বাচনী এলাকার ব্যাপকভাবে জাতির সেবা করার প্রতি তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তার প্রমাণ এই পুরস্কার। তিনি অন্যান্য সংসদ সদস্যদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

কিংবদন্তিদের পাশে নাম লেখালেন সুকান্ত
প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই তিনি সংসদে দেশ সেরা সাংসদ হিসেবে নাম তুলে ফেললেন। সোমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে লালকৃষ্ণ আদবানি, প্রণব মুখোপাধ্যায়রা এককালে সংসদ রতন্ পুরস্কার পেয়েছিলেন। এবার তাঁদের পাশে জায়গা করে নিলেন তরুণ সাংসদ সুকান্ত মজুমদারও।

১৩ জনের নামের তালিকায় সুকান্ত মজুমদার
পেশায় অধ্যাপক সাংসদ সুকান্ত মজুমদার দেশ ও দশের জন্য সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মঙ্গলবার তাঁর নাম সেরা সাংসদ হিসেবে ঘোষিত হওয়ার পর স্বাভাবিকভাবেই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিজেপি নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ১৩ জন সাংসদ ও ১ বর্ষীয়ান সংসদকে সংসদ রত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। এই ১৩ জনের নামের তালিকায় রয়েছে দু-নম্বরে রয়েছে সুকান্ত মজুমদারের নাম।












Click it and Unblock the Notifications