‘মুকুল বিনে রক্ষা নাই’- সুর বেজেছে রাজ্য বিজেপিতে, তাহলে বিরোধিতায় কারা

রাজ্য বিজেপির একাংশ মনে করছে রাজ্যে কিছু করে দেখাতে গেলে মুকুল রায়কে দরকার। তিনিই একমাত্র পারেন তৃণমূলের সঙ্গে লড়াইয়ের জায়গায় দলকে নিয়ে যেতে।

এককালে প্রচলিত ছিল 'কানু বিনে গীত নাই'। এখন বিজেপির অন্দরেও সেই কথাই ঘুরে-ফিরে এসে হয়েছে- 'মুকুল বিনে রক্ষা নাই'। পঞ্চায়েতের প্রাক্কালে এসে রাজ্য বিজেপিতে এমনই মূল্যায়ন। রাজ্য বিজেপির একাংশ মনে করছে রাজ্যে কিছু করে দেখাতে গেলে মুকুল রায়কে দরকার। তিনিই একমাত্র পারেন তৃণমূলের সঙ্গে লড়াইয়ের জায়গায় দলকে নিয়ে যেতে।

‘মুকুল বিনে রক্ষা নাই’

রবিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথাতেই তা অনেকটা স্পষ্ট হয়ে উঠল। শিলিগুড়িতে এক দলীয় সভায় তিনি দ্ব্যর্থহীন ভাষায় মুকুল রায়ের পক্ষে সওয়াল করলেন। তিনি স্পষ্টই বললেন, 'মুকুল রায় দলে এলে ভালোই হবে। বিজেপিকে জিততে হলে মুকুল রায়কে যেমন দরকার, তেমনই দরকার অন্য দল থেকে আসা নেতাদেরও। এছাড়া বিজেপির সংগঠন বাড়বে না।'

এদিন শিলিগুড়িতে বিজেপির দলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উত্তরবঙ্গের সমস্ত জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন কেন্দ্রীয় নেতা তথা সর্বভারতীয় যুগ্ম সম্পাদক শিবপ্রকাশও। এই সম্মেলন শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এদিনের বৈঠকে মুকুলদাকে নিয়ে আলোচনা হয়েছে। তাঁকে দলের দরকার। তিনি বিজেপিতে এলে ভালোই হবে। তা নিয়ে কোনও দ্বিধা-দ্বন্দ্ব অযৌক্তিক। কেন মুকুল রায়কে দলে নেওয়া নিয়ে বিলম্ব হচ্ছে, সেটাই বোধগম্য হচ্ছে না।'

‘মুকুল বিনে রক্ষা নাই’

এরপরই এক প্রশ্নের উত্তরে তিনি মেনে নিয়েছেন রাজ্য বিজেপির অন্দরেই মুকুল রায়কে নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ চাইছেন না মুকুল রায় দলে আসুন। তাঁরা ব্যক্তিগত স্বার্থটাই আগে দেখছেন। দলের স্বার্থ দেখছেন না বলে অভিযোগ করেন দিলীপবাবু। তিনি বলেন, 'আমাদের দলে এমন কিছু নেতা রয়েছেন, যাঁরা অন্য ফ্যাক্টর নিয়ে রাজনীতি করতে এসেছেন। মূলত তাঁরাই মুকুল রায়কে নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব করছেন।'

এর পাশাপাশি তিনি বলেছেন, অবশ্য ওই আপত্তি কোনও ফ্যাক্টর নয়, অচিরেই সমস্ত জটিলতা দূর হয়ে যাবে। মুকুল রায় বিজেপিতে আসবেন। একপ্রকার দলের দরজা তিনি খুলেই দিয়েছেন মুকুল রায়ের জন্য। এবার পুরোটাই কেন্দ্রীয় কমিটির উপর নির্ভর করছে। দিলীপবাবুর এই কথাতেই পরিষ্কার হয়ে গেল দলে মুকুল রায়কে নিয়ে ভিন্নসুর তোলার লোকের অভাব নেই।

গতকাল রাহুল সিনহা বলেছেন, 'মুকুল রায়কে দলে নেওয়ার ব্যাপারে প্রক্রিয়া চলছে। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবেই তা জানানো হয়েছে। মুকুলবাবুকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে কেন্দ্রীয় কমিটিই।' রাজনৈতিক মহল মনে করছে রাহুল সিনহা মুকুল রায়কে নিয়ে এই বিবৃতি দিলেও, তাঁর গোষ্ঠীই মুকুল বিরোধিতায় সামিল হয়েছেন। মোট কথা মুকুলকে নিয়ে দু-ভাগ রাজ্য বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+