মালদহ-কাণ্ডে আসিফের জঙ্গি-যোগের সম্ভাবনা! সিরিয়া-আফগানের সঙ্গে বাংলার তুলনা দিলীপের
মালদহ-কাণ্ডে আসিফের জঙ্গি-যোগের সম্ভাবনা! সিরিয়া-আফগানের সঙ্গে বাংলার তুলনা দিলীপের
শিউরে ওঠার মতো ঘটনা! ঠান্ডা পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে নৃশংস খুনের ঘটনা। একসঙ্গে মা, বাবা, বোন এবং দিদাকে খুনের ঘটনায় কার্যত ঘুম উড়েছে মালদহবাসীর। কিছুতেই যেন বিশ্বাস করা যাচ্ছে না যে এলাকার আসিফ মহম্মদ এই ঘটনা ঘটাতে পারে বলে। দিনের পর দিন ঘরবন্দি অবস্থাতেই থাকত সে। ইতিমধ্যে পুলিশ হেফাজতে অভিযুক্ত আসিফ। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কার্যত হাড়হিম করা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার এই প্রসঙ্গকে টেনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের।
সংবাদ শিরোনামে মালদহের ঘটনা। ঘটনার সঙ্গে অনেকেই বিদেশের একাধিক ঘটনার মিল পাচ্ছেন অনেকেই। সাইকো কিলার আসিফ এই প্রশ্নও উঠতে শুরু করেছে। তবে এই ঘটনা ক্রমশ অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন যে, ভয়াবহ এই হত্যাকান্ডের কয়েকদিন আগেই বড়সড় একটা আগ্নেয়াস্ত্র নিয়ে একটা ডিল হয়। আসিফের কাছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র আসে। সেগুলি তাঁর এক বন্ধুর বাড়িতে সে রেখে আসে বলে জানাতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে আসিফের বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই পরিমাণ অস্ত্র কীভাবে আসিফের কাছে এল সেটাই এখন বড় প্রশ্ন তদন্তকারীদের।

জেনে ফেলাতেই কি খুন!
আসিফের সঙ্গে কি কোনও জঙ্গিযোগ রয়েছে? সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। আর তা জেনে ফেলাতেই কি নৃশংস ভাবে খুন? উঠছে প্রশ্ন। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত জিয়াউলের বাড়ি থেকে কিছুটা দূরেই আসিফের বাড়ি। কোনও ভাবে কি আসিফের সঙ্গে জিয়াউলের যোগাযোগ রয়েছে? যদিও অভিযুক্ত জিয়াইল এই মুহূর্তে জেলবন্দি অবস্থায় রয়েছেন। কিন্তু কোনও সময়ে জিয়াউলের সংস্পর্শে এসে জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন আসিফ? সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছেন না তদন্তককারীরা। এই মুহূর্তের আসিফের বন্ধুদেরও জেরা করা হচ্ছে।

নজরে আসিফের দাদা!
প্রথমদিন থেকেই আসিফের দাদাকে নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। সব জেনেও দিনের পর দিন কীভাবে চুপ ছিল সে? প্রশ্ন তদন্তকারীদের। ইতিমধ্যে তাঁকেও জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা।

দিনে দিনে উগ্রপন্থীদের গড় হয়ে যাচ্ছে
ঘটনাকে কেন্দ্র করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে তীব্র আক্রমণ করেছেণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, যেভাবে রাজ্য এগিয়ে যাচ্ছে তাতে উগ্রপন্থীদের গড় হয়ে যাচ্ছে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নজর নেই বলেও অভিযোগ দিলীপ ঘোষের। তাঁর দাবি, ওদের ভোটেই ক্ষমতায় এসেছেন উনি। ফলে বলার কোনও সাহস নেই। রাজ্যের বর্তমান অবস্থাকে আফগানিস্তান, সিরিয়ার সঙ্গেও তুলনা করেন তিনি। বলেন, রাজ্যকে আফগান-সিরিয়া বানিয়ে দিয়েছেন উনি। কিন্তু বিজেপি সোনার বাংলা তৈরি করবে।












Click it and Unblock the Notifications