দলের বড়ো বিক্ষোভ কর্মসূচীতে রাশ টানলেন দিলীপ ঘোষ
দলের বড়ো বিক্ষোভ কর্মসূচীতে রাশ টানলেন দিলীপ ঘোষ
কলকাতায় দলের বড়ো কর্মসূচীতে রাশ টানলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলকাতায় করোনার গ্রাফ উর্ধ্বমুখি। তাই এইসময়ে দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচী এড়িয়ে যাবার জন্য রাজ্য নেতাদের নির্দেশ দিয়েছেন দিলীপ ঘোষ। পাশাপাশি, কলকাতার সাংগঠনিক জেলা গুলিকেও বড়ো জমায়েত করে বিক্ষোভ কর্মসূচী এড়িয়ে যাবার পরামর্শ দিয়েছেন তিনি।

তবে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রতিকি আন্দোলন করার কথা জানিয়েছেন। বুধবার যুবমোর্চার মানব বন্ধন কর্মসূচীতে রাশ টেনেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। যুবমোর্চার এক রাজ্য নেতাকে তিনি জানিয়েছেন বড়ো জমায়েত করে মানব বন্ধন করাযাবে না। তবে বিদ্যুৎ নিয়ে রাজ্যের বিরুদ্ধে প্রতিকি আন্দোলন করার কথা যুবমোর্চার রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন তিনি। তার নির্দেশের পর কলকাতা তো বটেই গোটা রাজ্যে কোথাও বৃহৎ আকারে মানববন্ধন করে নি যুবমোর্চা।
মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নিজে সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বয়ান জানিয়েছেন জমায়েত করে রাজনৈতিক কর্মসূচী না করতে। তারপরেই দিলীপ ঘোষ বুধবার যুবমোর্চার রাজনৈতিক কর্মসূচীতে রাশ টানেন। এব্যাপারে দলের যুবমোর্চার সাধারন সম্পাদক তাপস ঘোষ বলেন, বিজেপি মানুষের স্বার্থে লড়াই করে। বিদ্যুৎয়ের বিল কমানোর দাবি নিয়ে মানুষের জন্য মানববন্ধন কর্মসূচী ঘোষনা করেছিল। কিন্তুু করোনার লড়াইয়ে বিজেপিও সামিল। তাই আমরা শেষপর্যন্ত বৃহৎ মানববন্ধন কর্মসূচী বাতিল করেছি বলে জানিয়েছেন তাপস ঘোষ।












Click it and Unblock the Notifications