বৈশাখী বিজেপিতে ‘নতুন বৌ’! ‘ডাল-ভাত’ রসিকতার পর এবার নতুন নাম দিলেন দিলীপ ঘোষ

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘ডাল-ভাত’ রসিকতা ভালো চোখে নেননি শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেদিন ‘ডাল-ভাতে’র পর এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ‘নতুন বৌ’ তকমা দিলেন বিজেপি রাজ্য সভাপতি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের 'ডাল-ভাত' রসিকতা ভালো চোখে নেননি শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেদিন 'ডাল-ভাতে'র পর এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে 'নতুন বৌ' তকমা দিলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, 'নতুন বৌ' বাড়িতে এলে মানিয়ে নিতে একটু সমস্যা হয়। তারপর সেই বউই বাড়ির সবার মন জয় করে নেয়।

মন জয় করে নেবেন নতুন বৌ

মন জয় করে নেবেন নতুন বৌ

কৃষ্ণনগরের ঘূর্ণিতে এক চা চক্রে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই তিনি মন্তব্য করেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় সবেমাত্র দলে এসেছেন। তিনি আমাদের দলে নতুন বৌয়ের মতো। তাঁ সবাই মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার বিশ্বাস তিনি সবার মন জয় করে নেবেন। ঠিক যেমন একটা নতুন বৌ এসে কিছুদিনের মধ্যেই সবার মন জয় করে বৌমা হয়ে ওঠেন।

নতুন জায়গা থেকে এসেছেন বিজেপিতে

নতুন জায়গা থেকে এসেছেন বিজেপিতে

দিলীপ বলেন, মুকুলদা দলের সিনিয়র নেতা হিসেবে তাঁর দায়িত্ব পালন করেছেন। তিনি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে ফের ফিরিয়ে এনেছেন। আশা করি তাঁরাও বুঝবেন। শোভন চট্টোপাধ্যায় নতুন জায়গা থেকে এসেছেন বিজেপিতে, আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও রাজনীতিতে নতুন, তাই আমরা আশাবাদী সব ঠিক হয়ে যাবে।

রাজ্য বিজেপির সঙ্গে বনিবনা নেই

রাজ্য বিজেপির সঙ্গে বনিবনা নেই

উল্লেখ্য, রাজ্য বিজেপির সঙ্গে বনিবনা না হওয়ায় শোভন-বৈশাখী কৈলাস বিজয়বর্গীয় বাড়িতে গিয়ে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করে আসেন। তারপর হালে পানি না পেয়ে তাঁরা ছোটেন দিল্লির দরবারে। সেখানে কেন্দ্রীয় কোনও নেতার সাক্ষাৎ পাননি। শেষপর্যন্ত বাংলা থেকে ছুটে গিয়ে মুকুলই তাঁদের ফিরিয়ে আনেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+