গোটা বাংলাই এখন ‘অরেঞ্জ’! বিজেপি সাংসদের ‘খরবুজ’-তত্ত্বকে উপরে ফেললেন দিলীপ

গোটা বাংলাই এখন ‘অরেঞ্জ’! বিজেপি সাংসদের ‘খরবুজ’-তত্ত্বকে উপরে ফেললেন দিলীপ

বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের একটা টুইটই এখন মাথাব্যথার কারণ হয়ে উঠেছে বিজেপি শিবিরে। তিনি টুইটে বিজেপির খরবুজ-নেতাদের কথা বলেছেন। অর্থাৎ বোঝাতে চেয়েছেন বিজেপির অন্দরে লুকিয়ে রয়েছেন অনেক তৃণমূল নেতা। তার পরিপ্রেক্ষিতেই তাৎপর্যপূর্ণ এক উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

গোটা বাংলাটাই অরেঞ্জ হয়ে গিয়েছে

গোটা বাংলাটাই অরেঞ্জ হয়ে গিয়েছে

দিলীপ ঘোষ বলেন, এসব তত্ত্ব কথা তো বুদ্ধিজীবীদের। এত শত আমি বুঝি না, বুঝতে চাইও না। আমি শুধু বুঝছি, এখন গোটা বাংলাটাই অরেঞ্জ হয়ে গিয়েছে। কোনও গ্রিন জোন বলে কিছু নেই। তিনি আরও বলেন, যেসব রেড জোন এখন দেখতে পাচ্ছেন, তার ভিতরে আসলে অরেঞ্জই রয়েছে।

বাংলার রাজনীতিতে অরেঞ্জ বনাম গ্রিন

বাংলার রাজনীতিতে অরেঞ্জ বনাম গ্রিন

বিজেপিতে তৃণমূল নেতদের আধিক্য বাড়ছে। তৃণমূল ত্যাগ করে বহু নেতা-নেত্রী লোকসভার ভোটের আগে-পরে যোগ দিয়েছেন বিজেপিতে। এবার বিজেপির অন্দরের সেই তৃণমূল নেতাদের নিয়ে সাবধান করলেন সাংসদ স্বপন দাশগুপ্ত। বাংলার রাজনীতিতে ফের অরেঞ্জ-গ্রিন বা গেরুয়া-সবুজের গোপন থাকার কথা সামনে এসে গেল।

কংগ্রেসের তরমুজ নেতার পর বিজেপিতে খরবুজ

কংগ্রেসের তরমুজ নেতার পর বিজেপিতে খরবুজ

এর আগে কংগ্রেসের কিছু নেতা এমন তকমা পেয়েছিলেন। তাঁদের তরমুজ নেতা আখ্যা দিয়েছিল রাজনৈতিক মহল। কেননা, তাঁরা কংগ্রেসে থাকলেও ভিততে ভিতরে সিপিএমের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। তাই তাঁরা তরমুজ নেতা। কারণ তরমুজেরও বাইরেটা সবুজ, ভিতরে লাল।

স্বপন দাশগুপ্তের টুইট

তেমনই স্বপন দাশগুপ্ত খরবুজের ছবি দিয়ে টুইটারে লিখেছেন, বিজেপিতে কিছু নেতা আছেন, যাঁদের বাইরেটা অরেঞ্জ কিন্তু ভিতরটা সবুজ। একেবারে খরবুজ ফলের মতো তাঁদের দশা। অর্থাৎ বিজেপিতে যে তৃণমূল নেতারা ছদ্মবেশে রয়েছেন, তা বোজাতে চেয়েছেন তিনি।

বাংলার খরবুজ নেতা

বাংলার খরবুজ নেতা

বাংলায় যখন লড়াই সবুজ বনাম গেরুয়ার, তখনই রাজ্য রাজনীতিতে নতুন এক তত্ত্বের উপস্থাপনা হল। খরবুজ নেতা। এখন বিজেপিতে সেউ খরবুজ নেতাদের দেখা মিলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংসদ সদস্য। ২০২১-এর ভোটের আগে বিজেপির অন্দরে লুকিয়ে থাকা এই ছদ্মবেশী নেতাদের কথা জানালেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+