জন্মদিনেই স্লোগান ‘নরেন্দ্র মোদী অমর রহে’! খোদ দিলীপ ঘোষের 'কীর্তি'তে তাজ্জব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা বইছে চতুর্দিকে। রাজনীতির রং না দেখে সমস্ত দল প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। খুশির এই দিনে তাল কেটে ফেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা বইছে চতুর্দিকে। রাজনীতির রং না দেখে সমস্ত দল প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। খুশির এই দিনে তাল কেটে ফেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরুলিয়ার একটি সভায় বক্তৃতা চলাকালীন স্লোগান তুললেন- 'নরেন্দ্র মোদী অমর রহে।' পরে ভুল স্বীকার করলেন দিলীপ।

মুখ ফসকে ‘অমর রহে'
প্রধানমন্ত্রীর জন্মদিনে মুখ ফসকে তিনি ‘অমর রহে' স্লোগান তোলায় বেশ অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। পিছন থেকে এক বিজেপি নেতা মোদীর ভুল শুধরে দিতেই দিলীপ ঘোষ বলে ওঠেন ‘নরেন্দ্র মোদী যুগ যুগ জিও।' তিনি ভুল স্বীকার করে বলেন, আমি ভুল করে ‘অমর রহে' বলে ফেলেছি।
শুনেই মুখ চাওয়া-চাওয়ি
খোদ রাজ্য বিজেপির সভাপতির মুখে এই কথা শুনে মুখ চাওয়া-চাওয়ি শুরু করে দেন উপস্থিত সকলে। পুরুলিয়া বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও অন্যান্যরা উপস্থিত ছিলেন মঞ্চে। নরেন্দ্র মোদী অমর রহে স্লোগান তুলতেই দিলীপ ঘোষের হাত টেনে ধরে ভুল শুধরে দেন বিদ্যাসাগর চক্রবর্তী ও জ্যোতির্ময় মাহাতো।

‘প্রধানমন্ত্রী যুগ যুগ জিও'
সেই অস্বস্তিকর অবস্থার সামাল দিয়ে দিলীপ ঘোষ স্লোগান তোলেন ‘নরেন্দ্র মোদী যুগ যুগ জিও', ‘প্রধানমন্ত্রী যুগ যুগ জিও'। এদিন পুরুলিয়ার জয়পুরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। জনসংযোগ করেন। এরপর একটি মিছিলেও নেতৃত্ব দেন। মিছিলে হাঁটার সময়েও বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে মৃদু বচসা বাধে।

মোদীর জন্মদিনে বুমেরাং
যদিও এই বিষয়টিকে বিশেষ আমল দিতে চাননি দিলীপ ঘোষ বা বিদ্যাসাগর চক্রবর্তী কেউই। তাঁরা বলেন একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। এরপর অবশ্য দিলীপ ঘোষ হারাকিরি করেন মঞ্চে উঠে। তিনি মোদীর জন্মদিনে অমর রহে স্লোগান দিয়ে বিতর্ক বাধিয়ে বসেন।












Click it and Unblock the Notifications