ঊনিশে হাফ, একুশে সাফ! বাংলা থেকে তৃণমূলকে হটাতে নয়া স্লোগানে মুখর দিলীপ
২০১৯-এর পর এবার মিশন ২০২১-কে টার্গেট করতে শুরু করে দিয়েছে বিজেপি। ২০২১ নাকি তারও আগে বিধানসভার লড়াই ঘটতে চলেছে, সে পর্যালোচনা পরে।
বাংলায় এবার বিজেপির মহা-উত্থান ঘটেছে। বিজেপির এই জয়কে কেউ বলছেন অশনি সংকেত, কেউ বলছেন পরিবর্তনের পরিবর্তন ঘটতে চলেছে বাংলায়। তার শুভ সূচনা হল এই লোকসভা নির্বাচন থেকে। বিজেপির রাজ্য সভাপতি বঙ্গে দলের এই উত্থানের পর বার্তা দিয়েছেন- উনিশে হাফ, একুশে সাফ। এটাই নয়া স্লোগান বিজেপির।

২০১৯-এর পর এবার মিশন ২০২১-কে টার্গেট করতে শুরু করে দিয়েছে বিজেপি। ২০২১ নাকি তারও আগে বিধানসভার লড়াই ঘটতে চলেছে, সে পর্যালোচনা পরে। আপাত দৃষ্টিতে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূলের শাসন ক্ষমতায় অবসান ঘটানোই বিজেপির লক্ষ্য। সেই লক্ষ্যেই স্লোগান তৈরি বিজেপির।
দিলীপ ঘোষ বলেন, লোকসভায় তৃণমূলকে আমরা হাফ করে দিয়েছি। আমরা সেই লক্ষ্য নিয়েই লোকসভা বোট করেছিলাম। আমাদের লক্ষ্য বিধানসভায় পুরোপুরি সাফ করে দিতে। আর ক্ষমতায় আসবে না তৃণমূল। বাংলায় প্রকৃত পরিবর্তন করব আমরাই। সেই পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। এবার শুধু তা রূপায়িত করার পালা।
দিলীপ ঘোষ বলেন, এবার তৃণমূল বুঝছে কত ধানে কত চাল। আমরা যে অবাস্তব দাবি করিনি, তার প্রমাম পেয়ে গিয়েছে তৃণমূল। বাংলা অপশাসন চলছে। সেই অপশাসনের দূর করতে হবে। তাই শুধু লোকসভাতেই নয়, বিধানসভা জিতে আমরা বাংলায় সুশাসন আনব। প্রকৃত পরিবর্তন ঘটাব। তাই আমাদের স্লোগান উনিশে হাফ, একুশে সাফ।












Click it and Unblock the Notifications