তৃণমূলের এক মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ দিলীপ, রাজ্য রাজনীতিতে পারদ চড়েছে জল্পনার

করোনা পরিস্থিতি কিংবা আম্ফান পরবর্তী অবস্থা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েই চলেছে বিজেপি। তার মধ্যে গড়িয়ার শ্মশানকাণ্ড নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ।

করোনা পরিস্থিতি কিংবা আম্ফান পরবর্তী অবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েই চলেছে বিজেপি। তার মধ্যে গড়িয়ার শ্মশানকাণ্ড নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। এরই মধ্যেই তৃণমূলের হেভিওয়েট এক নেতাকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। তাতেই জল্পনার সৃষ্টি হয়েছে। কেন হঠাৎ করে তৃণমূল নেতার বন্দনা, তা নিয়েই উঠেছে প্রশ্ন।

দিলীপের নিশানায় ফিরহাদ

দিলীপের নিশানায় ফিরহাদ

গড়িয়ার শ্মশানকাণ্ড নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে একহাত নিতে ছাড়েননি বিজেপি নেতারা। এরই মধ্যে দিলীপ ঘোষ নিশানা করেন ফিরহাদ হাকিমকে। দিলীপ বলেন, ফিরহাদ হাকিম একেবারেই অযোগ্য মেয়র। কলকাতার ইতিহাসে সবথেকে অসফল মেয়র।

সুব্রত মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় দিলীপ

সুব্রত মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় দিলীপ

এরপরই তিনি ফিরহাদকে তুলোধনা করতে নাম নেন তৃণমূলের আর এক মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের। সুব্রত মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে দিলীপ ঘোষ বলেন, রাজনীতি করার জন্য একথা বলছি না। একেবারেই ধ্রুব সত্য যে ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার ইতিহাসে একেবারেই বেমানান। সুব্রত মুখোপাধ্যায়ও তো মেয়র ছিলেন। ওনার প্রশাসনিক দক্ষতার কথা আমরা সবাই জানি

কেন ফিরহাদ, সুব্রত নয় কেন

কেন ফিরহাদ, সুব্রত নয় কেন

দিলীপ বলেন, তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমকে না মেয়র করে সুব্রত মুখোপাধ্যায়কে তো ফের মেয়র পদে বসালতে পারত। তাহলে তো এইসব বিতর্ক হত না। কলকাতাও ভালো থাকত। কিন্তু তা না করে ফিরহাদ হাকিমকে মেয়র পদে বসানোয় এত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলকে। এমনকী তাঁকেই আবার প্রশাসক পদে বসানো হয়েছে।

কেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর প্রশংসা দিলীপের

কেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর প্রশংসা দিলীপের

এখন জল্পনা তৈরি হয়েছে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন। সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে কি তবে অন্য কোনও সমীকরণ তৈরি হতে চলেছে? নাকি নিছক উদাহারণ হিসেবে তাঁকে তুলে ধৎলেন ফিরহাদ হাকিমকে নিশানা করতে? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+