কু-কথার বাণ জারি, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘মিনমিনে সিং’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের
কু-কথার বাণ জারিই রেখেছেন বিজেপি রাজ্য সভাপতি। শুধু নিশানা পরিবর্তন হয়েছে মাত্র। অমর্ত্য সেনের জায়গায় এবার দিলীপ ঘোষের নিশানায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি : কু-কথার বাণ জারিই রেখেছেন বিজেপি রাজ্য সভাপতি। শুধু নিশানা পরিবর্তন হয়েছে মাত্র। অমর্ত্য সেনের জায়গায় এবার দিলীপ ঘোষের নিশানায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আবারও সেই ব্যক্তিগত আক্রমণ। বিশিষ্ট অর্থনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রীকে মিনমিনে সিং বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।[অমর্ত্য সেনকে নিয়ে কদর্য মন্তব্য করে সমালোচনা বিদ্ধ দিলীপ ঘোষ, চাপের পড়ে সুর বদল]
হাওড়ার উলুবেড়িয়ার সভা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ১০ বছর দেশ শাসন করেছেন, ৫০ বছর দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। কাজের কাজ কিছুই করেননি। তাঁর সামনে লুঠ হয়েছে। তিনি চুপ করেছিলেন। এখন ভদ্রলোক সেজে বসে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আঙুল তুলছেন।[প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাক্যবাণ, অমিত শাহের জরুরি তলব দিলীপকে]

এখানেই চুপ করেননি বিজেপি রাজ্য সভাপতি। সাধু সাজাতে নিজের দলের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামাকাপড়ও খুলিয়ে ছেড়েছেন তিনি। বলেছেন, নরেন্দ্র মোদীর জামাকাপড় খুলে দেখুন, কোথাও এতটুকু কালির দাগ পাবেন না। তারপরই বলেছেন, কোথায় মোদী আর কোথায় মনমোহন সিং। উনি তো শুধু ম্যাডামের পিছনে পিছনেই ঘুরেছেন। কোনও কথা বলার সাহসই ছিল না। ক্ষমতায় থাকাকালীন শুধু তা দিয়ে গিয়েছেন, এখন একটু একটু মুখ খুলছেন।[দ্বিতীয় উইকেটের পতন ঘটল তৃণমূলে, এবার ওপেনার আউট বলে কটাক্ষ দিলীপ ঘোষের]
তিনি আরও বলেন, এতদিন পর যদিও বা মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী, কার বিরুদ্ধে? না মোদীর বিরুদ্ধে। আর মোদীও ধুইয়ে দিয়েছেন। একেবারে বাথরুমে ঢুকিয়ে ধুয়েছেন। দু'দিন আগে দেশের গর্ব নোবলজয়ী অর্থনীতিবিদকে কটূ ভাষায় আক্রমণ করেছেন। সমালোচিত হয়েছেন দেশজুড়ে। তবু তা থেকে শিক্ষা নেননি। আবারও বিশ্বের তাবড় এক অর্থনীতিবিদের সমালোচনা তাঁর মুখে একেবারে হীন ভাষায়। ফের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। কিন্তু গায়ে মাখছেন না তিনি। অভিযোগ, এই সমালোচনাকেই সস্তার প্রচারের মাধ্যম করতে চাইছেন তিনি।[সবথেকে বড় দেশদ্রোহী নরেন্দ্র মোদী]
দিলীপবাবু এদিন বুদ্ধিজীবীদেরও একহাত নেন। বলেন, আমি ধান্দাবাজদের মুখোশ খুলে দিয়েছিতাই আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে। তিনি আবারও বলেন, ধান্দাবাজদের স্বভাব বুদ্ধিজীবীদের তাঁবেদারি করা। কখনও লাল জামা, কখনও সবুজ জামা পরে মিছিল করা। কখনও কখনও নীল জামাও পরেন তাঁরা। এরা দেশ বা সমাজের পাশে দাঁড়ান না। এরা নিজেদের স্বার্থে দলের পাশে দাঁড়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।












Click it and Unblock the Notifications