দিলীপের উপর হামলা চায়ে পে চর্চা শুরুর আগেই! সাতসকালে রণক্ষেত্র রাজারহাট চত্বর

প্রাতঃভ্রমণে বেরিয়ে আক্রান্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আনলক-২ শুরুর প্রথম দিনেই সাতসকালে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। তাঁকে হেনস্থা হতে হয় বলে অভিযোগ।

প্রাতঃভ্রমণে বেরিয়ে আক্রান্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আনলক-২ শুরুর প্রথম দিনেই সাতসকালে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। তাঁকে হেনস্থা হতে হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি বাজারে প্রবেশের সময় বিজেপি রাজ্য সভাপতির উপর চড়াও হন কয়েকজন।

তৃমমূলকে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ

তৃমমূলকে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ

এই ঘটনার পরই ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের তো আর কোনও কাজ নেই তাঁর পথ আটকানো ছাড়া। গাড়ি ভাঙচুর, দিলীপ ঘোষকে হেনস্থা করা এখন তৃণমূল নিয়মে পরিণত করে ফেলেছে। নতুন কিছু নয়, শাসক দলের নেতা-কর্মীদের হাতে তাঁকে হেনস্থা হতে হল।

চায়ে পে চর্চা শুরুর আগে আক্রান্ত দিলীপ

চায়ে পে চর্চা শুরুর আগে আক্রান্ত দিলীপ

দিলীপ ঘোষ সম্প্রতি বাসা বদল করে রাজারহাট-নিউটাউনে উঠে গিয়েছেন। নতুন এলাকায় এদিন প্রাতঃভ্রমণে বের হন তিনি। তখন একদন তাঁর পথ আটকে বিক্ষোভ দেখায়। দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণ সেরে লেদার কমপ্লেক্সের একটি দোকানে চা খেতে যাচ্ছিলেন। সেখানে চায়ে পে চর্চা শুরুর আগেই তাঁর পথ আটকানো হয়। গাড়ি ভাঙচুর করা হয়।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দিলীপের

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দিলীপের

এই ঘটনার পরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। তিনি তখন বলেন, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। মহসিন গাজি নামে এক তৃণমূল নেতার মদতে এই হামলার ঘটনা ঘটেছে। তিনি তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি।

বিজেপিই অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে

বিজেপিই অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে

বিজেপি রাজ্য সভাপতি এদিন তৃণমূল কংগ্রেসের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেনষ তিনি বলেন, পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেননি। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই অভিযোগ সমূলে উৎখাত করেছেন তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা অভিযোগ, বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+