পাহাড়ে নিগৃহীত দিলীপ ঘোষ, ভেস্তে গেল সভা,প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ বিজেপি-র

দার্জিলিংয়ে গিয়ে নিগৃহীত হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীরা

দার্জিলিংয়ে গিয়ে নিগৃহীত হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীরা। প্রকাশ্যে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ৪ বিজেপি কর্মীকে। কোনওমতে পালিয়ে চকবাজার থানায় গিয়ে আশ্রয় নেন দিলীপ ও তাঁর অনুগামীরা। গোটা ঘটনায় বিনয় তামাংয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। এদিকে, পাহাড়ের এই গটনার প্রতিবাদে কলকাতা সেন্ট্রাল অ্যাঊিনিউ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিজেপি। দলীয় নেতার হেনস্থার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোঊ কর্মসূচিও নেয় দল। অন্যদিকে, দার্জিলিং-এর পুলিশ সুপার জানিয়েছেন গোটা ঘটনার আইন অনুযায়ী ব্যবস্তা নেওয়া হবে।

পাহাড়ে নিগৃহিত দিলীপ ঘোষ, ভেস্তে গেল সভা

বুধবারই পাহাড়ে পৌঁছেছেন বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। কালিম্পংয়ে সভার করে বৃহস্পতিবারই তিনি দার্জিলিংয়ে আসেন। ম্যালের ডিজিএনএস ভবনে গোর্খা জনমুক্তি মোর্চার সভা ও বিজয়া সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সভা শুরু হতেই সেখানে প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দিতে থাকে বিনয় তামাং গোষ্ঠী।

পাহাড়ে নিগৃহিত দিলীপ ঘোষ, ভেস্তে গেল সভা,প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ বিজেপি-র

পাহাড়ে নিগৃহিত দিলীপ ঘোষ, ভেস্তে গেল সভা,প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ বিজেপি-র

সভা ভণ্ডুল হয়ে যাওয়ায় হেঁটেই সেখান থেকে বেরন দিলীপ ও তাঁর অনুগামীরা। কিন্তু রাস্তাতেই তাঁকে ঘিরে ফের বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছু মানুষ। দিলীপ ঘোষকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তাঁর চার অনুগামীকে রীতিমত রাস্তায় ফেলে মারধর করা হয়।

পাহাড়ে নিগৃহিত দিলীপ ঘোষ, ভেস্তে গেল সভা,প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ বিজেপি-র

এরপরই কোনওমতে সেখান থেকে চকবাজার থানায় গিয়ে আশ্রয় নেন তাঁরা। বিনয় তামাংয়ের গোষ্ঠীই তাঁদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এমনকী পুলিশি নিস্ক্রিয়তারও অভিযোগ করেছেন তাঁরা। দিলীপ ঘোষের অভিযোগ, সভা থেকে বেরনোর পরও তাঁদের কোনও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+