হঠাৎ করে লাদাখ সফরে দিলীপ, রাজ্য সভাপতির পদ নিয়ে জল্পনা তুঙ্গে
হঠাৎ করে লাদাখ সফরে দিলীপ, রাজ্য সভাপতির পদ নিয়ে জল্পনা তুঙ্গে
রাজ্য জুড়ে সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন জোরদার করেছে বিজেপি। তখন দলের রাজ্য সভাপতি নেই ময়দানে। তিনি উড়ে গেলেন লাদাখ। হঠাৎ করে দিলীপের এই অন্তর্ধান ভাল চোখে দেখছে না রাজনৈতিক মহল। গত কয়েকদিন ধরেই রাজ্য বিজেপির সভাপতিকে ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছে। জল্পনা শুরু হয়েছে দিলীপ ঘোষকে সরানো হতে পাের। হঠাৎ করে তাঁর এই লাদাখ সফর কি সেই ইঙ্গিত দিচ্ছে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

লাদাখে দিলীপ
লাদাখে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজই বিমানে দিল্লি উড়ে যান তিনি। সেখান থেকে লাদাখে যাবেন বলে জানিয়েছে। দিলীপ ঘোষ জানিয়েছেন লাদাখ সফর সেরে তিনি দিল্লিতে লোকসভা অধিবেশনে যোগ দিতে যাবেন। তার পরে রাজ্যে ফিরবেন। হঠাৎ করে লাদাখ সফরে কেন দিলীপ ঘোষ এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

দিলীপকে নিয়ে জল্পনা
গত কয়েকদিন ধরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। একুশের বিধানসভা ভোটে বিজেপির খারাপ ফলের জন্য অনেক ক্ষেত্রেই দিলীপকে দায়ি করা হয়েছে। গতকাল বর্ধমানে প্রকাশ্যে দিলীপের ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। যোগ্য নেতৃত্বকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বর্ধমানের বিজেপি নেতারা। এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।

রাজ্য সভাপতির পদ থেকে কি সরছেন দিলীপ
বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে কী দিলীপ ঘোষ সরছেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। একুশের ভোটের পর বিজেপির অন্দরে প্রবল বিরোধ তৈরি হয়েছে। ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। বাড়তি গুরুত্ব পেতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে সৌমিত্র খাঁ থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা সরব হয়েছে। শুভেন্দুতে বাড়তি গুরুত্ব দেওয়ার কারণে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। একের পর এক দলের অন্দরে নেতাদের প্রকাশ্যে বিদ্রোহে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।

জল্পনা ওড়ালের দিলীপ
লাদাখে সাংগঠনিক কাজেই যাচ্ছেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় নেতৃত্বের তরফেই কাশ্মীরে বিশেষ টিম পাঠাচ্ছে বিজেপি। তাতে সামিল করা হয়েছে দিলীপ ঘোষকেও। এর বাইরে আর কোনও কারণ নেই বলে জানা গিয়েছে। চবে রাজযের এই গুরুত্বপূর্ণ সময়ে দিলীপের এভাবে বাইরে থাকাকে অনেকেই ভাল চোখে নিচ্ছেন না।












Click it and Unblock the Notifications