বনধ উঠতে পাহাড়ে পা বিজেপি সভাপতির, দিলীপ-নিশানায় কী বার্তা বিনয় তামাংয়ের

মোর্চার গোর্খাল্যান্ড আন্দোলনের জেরে তিনমাসেরও বেশি পাহাড় অচল থাকলেও বিজেপি নেতৃত্ব পাহাড়ে পা রাখতে সাহস করেনি। এমনকী দার্জিলিংয়ের বিজেপি সাংসদও পা রাখেননি পাহাড়ে।

মোর্চার গোর্খাল্যান্ড আন্দোলনের জেরে তিনমাসেরও বেশি পাহাড় অচল থাকলেও বিজেপি নেতৃত্ব পাহাড়ে পা রাখতে সাহস করেনি। এমনকী দার্জিলিংয়ের বিজেপি সাংসদও পা রাখেননি পাহাড়ে। মোর্চার হিংসাশ্রয়ী আন্দোলনের মুখে বিজেপি হাত গুটিয়ে বসেছিল। শেষমেশ বিজেপি সভাপতি অমিত শাহের ধমক খেয়ে পাহাড়ে পা রাখল বিজেপি। তিনদিনের পাহাড় সফরে মঙ্গলবার উত্তরবঙ্গে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বনধ উঠতে পাহাড়ে পা বিজেপি সভাপতির, দিলীপ-নিশানায় কী বার্তা বিনয় তামাংয়ের

তাঁর এই সফরকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন পাহাড় বোর্ডের বর্তমান চেয়ারম্যান বিনয় তামাং। তিনি জানিয়েছেন, পাহাড় সফরের আগে বিজেপির উচিত গোর্খাল্যান্ড নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, অবস্থান স্পষ্ট না করলে পাহাড়ে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে বিজেপি সভাপতিকে।

বিজেপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, দিলীপ ঘোষ গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বৈঠক করবেন। বিজেপি রাজ্য সভাপতি দার্জিলিং ও কার্শিয়াংয়েও যাবেন। এমনকী তিনি সিকিমেও যেতে পারেন। তাঁর এই সিকিম সফর ঘিরেও জল্পনার পারদ চড়ছে। দিলীপ ঘোষ জানিয়েছেন, দিল্লি সফরে সিকিমের বিজেপি সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছিল। তাঁর আমন্ত্রণেই তিনি যাচ্ছেন সিকিমে।

তিনমাস অনির্দিষ্টকালীন বনধ চলার পর পাহাড়ে শান্তি ফিরেছে। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বার্তা পেয়ে বনধ প্রত্যাহার করার ঘোষণা করে মোর্চা। ফের পাহাড় স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে এরপর। ইতিমধ্যে বিনয় তামাং বসেছেন পাহাড়ের মাথায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি মোর্চা সুপ্রিমো গুরুং। এই পরিস্থিতিতে মোর্চা নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

পাহাড় বোর্ডের প্রধান বিনয় তামাং এ প্রসঙ্গে বলেন, 'তিন মাস পাহাড়বাসীরা আতঙ্কে দিন কাটিয়েছেন। নানা সমস্যার মধ্য দিয়ে তাঁদের চলতে হয়েছে। তখন একটিবারের জন্য এলাকার বিজেপি সাংসদ পাহাড়বাসীর পাশে দাঁড়াতে আসেননি। আসেননি বিজেপির একজন রাজ্য নেতাও। এখন পাহাড়ে শান্তি ফেরার পর বিজেপি এসে রাজনীতি করবে, তা পাহাড়বাসী মেনে নেবে না।'

তিনি বলেন,'পাহাড় জ্বলছে। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি এর মধ্যে রাজ্যে এলেও একবারও পাহাড়ে আসার নাম করেননি। দু-দুবার লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছিল মোর্চা। এই কি তার নমুনা।'এখন সমস্যা মিটে যাওয়ার পর কেন বিজেপি রাজ্য সভাপতি আসছেন? প্রশ্ন তুলে দিলেন বিনয় তামাং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+