মুকুল রায়কে নিয়ে হঠাৎ সরব দিলীপ ঘোষ, কী বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি

পাহাড়ে তাঁর উপর যেভাবে হামলা হয়েছে, তাতে প্রমাণিত এ রাজ্যে বিরোধী রাজনীতির কোনও নিরাপত্তা নেই। বিজেপি রাজ্য সভাপতি মুকুল রায়ের নিরাপত্তা প্রসঙ্গে রাজ্যের সমালোচনায় মুখর।

মুকুল রায়কে কেন্দ্রের নিরাপত্তা দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখেই এই নিরাপত্তা প্রদান যথাযথ সিদ্ধান্ত। রাজ্যে হিংসার রাজনীতি চলছে। সেখানে দল ছাড়ায় যে কোনও মুহূর্তে আক্রান্ত হতে পারেন মুকুল রায়। তাই মুকুল রায়ের নিরাপত্তার আবেদন যেমন অবান্তর নয়, তেমনই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা লাগু করার মধ্যেও কোনও বাড়াবাড়ি দেখছেন না তিনি।'

মুকুল রায়কে কেন্দ্রের নিরাপত্তা,

বিজেপি রাজ্য সভাপতি এ প্রসঙ্গে দার্জিলিংয়ে তাঁর উপরে হামলার প্রসঙ্গ টানেন। তাঁর কথায়, 'পাহাড়ে তাঁর উপর যেভাবে হামলা হয়েছে, তাতে প্রমাণিত এ রাজ্যে বিরোধী রাজনীতির কোনও জায়গা নেই। সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাঁকে আক্রান্ত হতে হবে। মুকুলবাবু আবার সেই শাসকদলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। ফলে তাঁর উপর হামলার সম্ভাবনা থাকছেই।'

তাঁর অভিযোগ, 'শাসকদল প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতে তৎপর। মুকুলবাবু তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতা। নিজে হাতে তৃণমূলকে গড়ে তুলেছেন, শাসকদলের সংগঠন একার হাতে রক্ষা করে এসেছেন। সেই মুকুল রায় আবার তৃণমূল ছেড়ে বিরোধী শিবিরে নাম লেখাতে চলেছেন। তৃণমূল তাই প্রতিহিংসা চরিতার্থ করতেই পারেন। এজন্য তাঁকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আমি কিছু খারাপ দেখছি না।'

তবে এদিন তিনি জানিয়েছেন, 'এখন মুকুল রায়কে বিজেপিতে যোগদানের ব্যাপারে বিধিবদ্ধ কোনও নির্দেশ পাইনি কেন্দ্রীয় নেতৃত্বের। যেহেতু মুকুল রায়ের মতো একজন নেতার দলত্যাগ এবং দলবদলের বিষয় সেই হেতু সংবাদমাধ্যমে নানারকম চর্চা হচ্ছে। তবে আমি এখনও তাঁর বিজেপিতে যোগদানের ব্যাপারে আমার কাছে কোনও নির্দেশ আসেনি। মুকুলবাবু তাঁদের দলের বিভিন্ন নেতার সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন- এ ঘটনা সত্য।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+