মুকুলের সঙ্গে একমত নন! বাংলায় এখন পর্যন্ত কে ক’টি আসন, স্পষ্ট ব্যাখ্যা দিলেন দিলীপ

তিন দফা ভোট হয়ে গিয়েছে। সাকুল্যে অর্ধেকেরও বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। তবে বাংলার ৪২টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১০টি কেন্দ্রে ভোট হয়েছে।

তিন দফা ভোট হয়ে গিয়েছে। সাকুল্যে অর্ধেকেরও বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। তবে বাংলার ৪২টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১০টি কেন্দ্রে ভোট হয়েছে। এই ১০টি কেন্দ্রে জেতার ব্যাপারে কার দিকে পাল্লা ভারী তা নিয়ে নানা চলছে কথার লড়াই। এরই মধ্যে মুকুল রায়ের দাবি খারিজ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

১০-এ ১০

১০-এ ১০

দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, কটি আসনে জিততে পারে বিজেপি? মুকুল রায় ভোটের পরই পরিসংখ্যান তুলে ধরেছিলেন। তার সঙ্গে আপনি কি একমত? দিলীপবাবুর চটজলদি উত্তর, না মুকুলদা, যা বলছেন তার সঙ্গে তিনি একমত নন। তিনি মনে করেন, বিজেপি ১০-এ ১০ করে দেবে। অর্থাৎ ১০টি আসনেই জিতবে বিজেপি।

মোদী ঝড় বাংলায়

মোদী ঝড় বাংলায়

দিলীপ ঘোষের ব্যাখ্যা, উত্তরবঙ্গে ভোট হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত খুব বেশি ভোট লুঠ করতে পারেনি তৃণমূল। আর পুরো দেশের মতোই বাংলায় এবার শুরু হয়েছে মোদী ঝড়। সেই ঝড়ে তৃণমূল উড়ে যাবে। এখনও তৃণমূল খাতাই খুলতে পারেনি। সব আসনই আসবে বিজেপির দখলে।

মুকুল বনাম দিলীপ

মুকুল বনাম দিলীপ

প্রথম দু-দফার পর মুকুল রায় বলেছিলেন তারা ৫-এ ৫ করে ফেলেছেন। আর তৃতীয় দফা ভোটের পর তাঁর হিসেব। তৃণমূল একটি আসনে জিতবে, কংগ্রেস জিতবে দুটি আসনে। বাকি সাত আসন থাকবে বিজেপির দখলে। অর্থাৎ ১০ আসনের বিচারে ফল দাঁড়াবে ৭-১। তা খারিজ করে দিয়ে দিলীপ বলেন, তাঁরা সব আসনেই জিতবেন। ফল দাঁড়াবে ১০-০।

১৪ বনাম ১৯

১৪ বনাম ১৯

উল্লেখ্য, ২০১৪ নির্বাচনে ওই ১০টি কেন্দ্রের মধ্যে মাত্র একটি আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল তিনটি আসন আর দুটি বামেরা। বাকি চারটি আসন ছিল তৃণমূলের দখলে। এবার ভোটের পর মুকুলের দাবি সাতটি জিতবে বিজেপি, দুটি কংগ্রেস, তৃণমূল একটি। দিলীপ ঘোষ দাবি করছেন, তারা ১০-০ করে ফেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+