ভাটপাড়া-কাণ্ডে সিবিআই তদন্ত চাই, রাষ্ট্রপতি শাসন নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় হিংসার ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এলাকার এমনই পরিস্থিতি পুলিশের ডিজিও প্রবেশ করতে পারছেন না।

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় হিংসার ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এলাকার এমনই পরিস্থিতি পুলিশের ডিজিও প্রবেশ করতে পারছেন না। তাই অবিলম্বে এই ঘটনায় সিবিআই তদন্ত জরুরি। তিনি তৃণমূলের দিকে আঙুল তুলে বলেন, সংখ্যালঘুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তৃণমূল। সংখ্যালঘুরাই মারছে, সংখ্যালঘুরাই মরছে।

ভাটপাড়া-কাণ্ডে সিবিআই তদন্ত চাই, রাষ্ট্রপতি শাসন নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

রবিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, সংখ্যালঘুদের বড়ে হিসেবে ব্যবহার করে রাজ্যের শাসক দল। তাদেরকে ঘুঁটি করে ভোটের কাজে লাগাচ্ছে। শুধু ভাটপাড়া নয়, রাজ্যের সর্বত্রই পরিস্থিতি জ্বলন্ত আগুনের মতো। তারই প্রতিবাদে এসপি অফিসের ঘেরাওয়ের ডাক দেন তিনি।

তিনি বলেন, ভাটপাড়ার পর বাঁকুড়ার পাত্রসায়র উত্তপ্ত হয়ে উঠেছে। বাঁকুড়ায় পুলিশ গুলিতে জখম হয়েছেন এক ছাত্র ও তাদের দলের দুই কর্মী। রাজ্যের জনগণ এই সরকারের উপর থেকে তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এ জন্য তিনি মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা পর্যন্ত সামলাতে পারছেন না।

দিলীপবাবু বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে সংখ্যালঘু সমাজকে। ভাটপাড়ায় পুলিশের উপর চড়াও প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, পুলিশকে টার্গেট করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ গিয়ে পড়ছে পুলিশের উপর। এই পরিস্থিতির সমাধানেই তো সিবিআই চাইছি। চাইছি কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হোক। তিনি রাষ্ট্রপতি শাসন নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা নয়, বাংলার মানুষই ৩৫৬ ধারা চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+