পাহাড়ে বিস্ফোরণে দায় কার, মোর্চার পাশে দাঁড়িয়ে সিবিআই তদন্ত দাবি দিলীপের

দার্জিলিংয়ের চকবাজারে বিস্ফোরণের ঘটনায় গুরুংদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। কালিম্পংয়ের ঘটনাতেও যুক্ত করা হয়েছে একই ধারা।

পাহাড়ে জোড়া বিস্ফোরণ-কাণ্ডে সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি হাওড়ার ডোমজুড়ে এক কর্মী সম্মেলনে বলেন, 'দার্জিলিং বিস্ফোরণের পিছনে কী সত্য লুকিয়ে রয়েছে তা জানতে হলে অবিলম্বে সিবিআই বা এনআইএ তদন্ত করা দরকার। রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করলে কখনই প্রকৃত সত্য সামনে আসা সম্ভব নয়।

রবিবার দলীয় কর্মিসভায় দিলীপবাবু রাজ্য সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, দার্জিলিংয়ের চকবাজারে বিস্ফোরণের ঘটনায় ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। কালিম্পংয়ের ঘটনাতেও যুক্ত করা হয়েছে একই ধারা। আসলে বিমল গুরুংদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার পিছনে রয়েছে রাজ্য সরকারের প্রতিহিংসা। রাজ্য সরকার প্রতিহিংসা চরিতার্থ করতেই ইউএপিএ আইনে মামলা রুজু করেছে।

পাহাড়ে বিস্ফোরণে সিবিআই তদন্ত দাবি দিলীপের

মোর্চা সুপ্রিমো বিমল গুরুংও দাবি করেছেন, তাঁদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত চলছে। আমরা সবাই ষড়যন্ত্রের শিকার। তাই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করার দাবি তুলেছিলেন তিনিও। আজ মোর্চা নেতার সঙ্গে সুর মিলে গিলে বিজেপি রাজ্য সভাপতিরও। তিনিও এই ঘটনার পিছনে সরকারের প্রতিহিংসা রয়েছে বলেই মনে করেন।

দিলীপবাবু এদিন অভিযোগ করেন, পাহাড়ের পরিস্থিতি অনেক শান্ত হয়ে এসেছিল। পাহাড়ে একটা আলোচনার পরিবেশ তৈরি হচ্ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে মোর্চার বৈঠকের পরই বরফ গলতে শুরু করেছিল। কিন্তু সেই আলোচনার পরিস্থিতি ভেস্তে দেওয়ার চেষ্টাতেই এই বিস্ফোরণ কি না তা তদন্ত করে দেখা দরকার। পাহাড়ে ফের উত্তাপ ছড়ানোর জন্য দায়ী রাজ্য সরকারই। অযথা কালবিলম্ব করে পাহাড়ের পরিস্থিতি জটিল করে তুলছে রাজ্য সরকার। তাই বিস্ফোরণের পিছনে আসলে কারা দায়ী তা জানতেই সিবিআই বা এনআইএ তদন্ত জরুরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+