মেদিনীপুরে তৃণমূলের একজনই নেতা ছিলেন! তিনি এখন হারিয়ে গেছেন, কটাক্ষ দিলীপের
মেদিনীপুরে তৃণমূলের মাত্র একজন নেতা হয়েছিলেন, তিনি আবার এখন হারিয়ে গিয়েছেন। তাঁর কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না।
মেদিনীপুরে কোনওদিনই তৃণমূলের কোনও নেতা ছিলেন না। মাত্র একজন নেতা হয়েছিলেন, তিনি আবার এখন হারিয়ে গিয়েছেন। তাঁর কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না। বিজেপি রাজ্য সভাপতি সরাসরি তৃণমূলকে কটাক্ষ করেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে নিয়ে। তিনি বলেন, মেদিনীপুরে ভারতী ঘোষ নিখোঁজ হয়ে গিয়েছেন, তৃণমূল পড়েছে বিপাকে।

দিলীপের কথায়, তৃণমূল কংগ্রেস এখন মেদিনীপুর ও জঙ্গলমহলে অভিভাবক শূন্য। কংগ্রেসও নিঃস্ব হয়ে গিয়েছে, তাঁদের নেতা একটা কেস খেয়েই দিদির আঁচলের তলায় আশ্রয় নিয়েছেন। আর সিপিএম তো আগেই নিঃশেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় মেদিনীপুর থেকে জঙ্গলমহলের সমস্ত বুথ থেকে জেলাস্তর পর্যন্ত শুধু বিজেপি নেতাদের ভিড়। পদ্মফুল ছাড়া আর কোনও প্রতীকের অস্তিত্ব নেই জঙ্গলমহলে।
দিলীপ ঘোষ এদিনি একহাত নেন সবংয়ের তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়াকে। তিনি মানস ভুঁইয়াকে কটাক্ষ করে বলেন, মাত্র একটা কেস খেয়েই ভয় পেয়ে গিয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা। শেষপর্যন্ত বাঁচতে দিদির আঁচলের তলায় ঢুকে গিয়েছেন। তাই আজকাল তাঁর কথা আর কেউ বিশ্বাস করেন না। সেইকারণে তিনিও কংগ্রেস ছেড়ে মেদিনীপুরে তৃণমূলের নেতা হয়ে উঠতে পারেননি।

তিনি ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন। বলেন, গঙ্গার এপারে এসেও শান্তি নেই দিদির মনে। রাইটার্স বিল্ডিং ছেড়ে নবান্নে এসেও খারাপ সময় কাটাতে পারছেন না দিদি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার দু-বছরের মধ্যেই তিনি বুঝতে পেরে গিয়েছেন ২০২১-এ আর তাঁর ফেরা হচ্ছে না। এবার যখন বিধানসভার ভোট হবে, তখন কোথাও আর ঘাসফুল থাকবে না। রাজ্যজুড়ে শুধু ফুটবে পদ্মফুল।












Click it and Unblock the Notifications