প্রশান্ত কিশোরের জেড ক্যাটাগরির নিরাপত্তা কার পয়সায়! প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ

প্রশান্ত কিশোরের জেড ক্যাটাগরির নিরাপত্তা কার পয়সায়! প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ

কার টাকায় ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে- তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন রাজ্য সরকারের কাছে সবথেকে বড় ভিআইপি প্রশান্ত কিশোর। তিনি এখন শাসক দলের সম্পদ, তাই ঘটা করে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হল।

জেড ক্যাটাগরির নিরাপত্তা পিকে-কে

জেড ক্যাটাগরির নিরাপত্তা পিকে-কে

সোমবার ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে বলে জানায় রাজ্য সরকার। বলা হয়, প্রশান্ত কিশোর টার্গেট হতে পারেন। গোয়েন্দা রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়।

পিকে ভিআইপি-সম্পদ, খোঁচা দিলীপের

পিকে ভিআইপি-সম্পদ, খোঁচা দিলীপের

এরপরই নবান্নের এই সিদ্ধান্ত নিয়ে খোঁচা দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, তৃণমূলের ছোটোখাটো নেতার বাড়ির বাইরেও পুলিশ পোস্টিং থাকে। প্রশান্ত কিশোরকে তো নিরাপত্তা দিতে হবেই। তিনি এখন শাসক দলের কাছে ভিআইপি, একজন সম্পদ। কিন্তু জনসাধারণের করের টাকায় কেন তাঁকে নিরাপত্তা দেওয়া হবে? প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

জনসাধারণের করের টাকায় নিরাপত্তা!

জনসাধারণের করের টাকায় নিরাপত্তা!

তিনি বলেন, সরকারিকর্মীদের ডিএ দেওয়ার টাকা নেই, রাজকোষ শূন্য, দেনায় ডুবে আছে রাজ্য, তারপরও প্রশান্ত কিশোরকে রাজ্য সরকারের তরফে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এখন এই নিরাপত্তা দেওয়া হবে জনসাধারণের করের টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন তিনি।

যাঁরা পান জেড ক্যাটাগরির নিরাপত্তা

যাঁরা পান জেড ক্যাটাগরির নিরাপত্তা

বর্তমানে রাজ্যে ১০ জন জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাঁরা হলেন, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডল, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সি, মোহন্ত জ্ঞানদাস ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখন সেই তালিকায় যুক্ত হলেন প্রশান্ত কিশোর। একাদশতম ব্যক্তি হিসেবে তিনি তালিকাভউক্ত হলেন। সুব্রত বক্সি জেড ক্যাটাগরির নিরাপত্তা নেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+