মমতাকে বাংলাদেশে চলে যেতে হবে! বাংলার বাইরে সঙ্গী খোঁজার খোঁটা দিলীপের
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ চলে যাবার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য আর কত নোংরা রাজনীতি করবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ চলে যাবার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য আর কত নোংরা রাজনীতি করবেন। দিদি, আপনি সন্ত্রাসবাদীদের জন্য মিছিল করছেন। কারণ যাঁদের জন্য মিছিল করছেন, তাঁরা সবাই দেশে সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ করে বেড়াচ্ছে।

বাংলার বাইরে গিয়ে সঙ্গী খোঁজার চেষ্টা
দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। মিছিল লোক হচ্ছে না। সভায় লোক হচ্ছে না। বুঝতে পেরে গিয়েছেন, একা জিততে পারবেন না। তাই বাংলার বাইরে গিয়ে সঙ্গী খোঁজার চেষ্টা করছেন। ব্যর্থ চেষ্টা করছেন দিদি। আর কোনও আশা নেই। দিদিকে এবার বাংলাদেশ চলে যেতেই হবে।

মমতাকে নিশানা দিলীপের
দিলীপ ঘোষ একই দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দুটি সভা করেন। দুই সভা থেকেই তৃণমূল সুপ্রিমোকে নিশানা করেন তিনি। তিনি বলেন, রাজ্য যারা সরকারি সম্পত্তি ধ্বংস করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের সুরক্ষা দিচ্ছে। পুলিশ একটা লাঠিও চালাচ্ছে না। মিরাটে যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে, পুলিশ তাদের গুলি করে মারছে। মমতা তাঁদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।

২০২১-এ বিজেপিই ক্ষমতায়
এই বলেই দিলীপ ঘোষ প্রশ্ন ছুড়ে দেন, দিদি ক্ষমতা ধরে রাখার জন্য নোংরা রাজনীতি আর কতদিন? আপনার রাজনীতি বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে। তাই রক্ষা নেই। হারতে আপনাকে হবেই। ২০২১-এ বিজেপিই ক্ষমতায় আসবে। সোমবার তিনি বাংলা দখলের বার্তা দিলেন এইভাবেই।












Click it and Unblock the Notifications