মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগলা হাতির সঙ্গে তুলনা, গল্পের ছলে কটাক্ষ দিলীপ ঘোষের
ক-দিন আগেই অনুব্রতর গড়ে দাঁড়িয়ে অনুব্রতকেই কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তাঁর নিশানায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
ক-দিন আগেই অনুব্রতর গড়ে দাঁড়িয়ে অনুব্রতকেই কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তাঁর নিশানায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পাগলা হাতির সঙ্গে তুলনা করলেন। তিনি একটি গল্পের আঙ্গিকে মুখ্যমন্ত্রীকে পাগলা হাতির সঙ্গে তুলনা করে বলেন, পাগলা হাতি ক্ষেপেছে।

দিদির ব্যথা তিনিই বোঝেন
দিলীপ ঘোষ বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন সেখানেই বিজেপিকে আক্রমণ করছেন। তা থেকেই স্পষ্ট বিজেপি তাঁর মাথা ব্যথ্যার কারণ হয়ে উঠেছে। আসলে তাঁর যে কী ব্যথা তা তিনিই বোঝেন। দিলীপের কথায়, বিজেপি এখন ঘুম কেড়ে নিয়েছে মুখ্যমন্ত্রীর।

গল্পের ছলে নিশানা
শনিবার হাওড়ার শরৎ সদনে বিজেপির কার্যকারিনী সভায় দিলীপ ঘোষ এক গল্প শোনান। সেই গল্পের ছলেই মুখ্যমন্ত্রীকে পাগলা হাতির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ওড়িশা থেকে দু-জন বেড়াতে এসেছিলেন কলকাতায়। কলকাতার সিনেমা হলে ঢুকেছিলেন হাতি মেরে সাথি বই দেখতে।

হাতি ক্ষেপেছে, পিষে দেবে
বসেছিলেন সামনে। হঠাৎ দেখেন সিনেমায় হাতি দৌড়াদৌড়ি শুরু করেছে। তা দেখেই তাঁরা সিনেমা হলে ছোটাছুটি শুরু করেন। সিনেমা হলের ব্যাবস্থাপকরা বলেন, আরে আপনাদের কী হয়েছে। তাঁরা বলেন, হাতি ক্ষেপেছে। আমাদের পিষে দেবে। এখন মুখ্যমন্ত্রীর অবস্থাও সেরকমই।

বিশ্রামের পরামর্শের পর হাতি-নিশানা
বিজেপি রাজ্য সভাপতি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেন বিশ্রাম নেওয়ার। তিনি বলেন, ২০২১-এর আগেই দিদিকে কালীঘাটে পাঠিয়ে দেব। বলব, দিদি এতদিন অনেক পরিশ্রম করেছেন, এবার কালীঘাটের বাড়িতে বসে বিশ্রাম করুন। তার ক-দিন পরেই হাওয়ার সভা থেকে মুখ্যমন্ত্রীকে পাগলা হাতি বলে কটাক্ষ করলেন দিলীপ।

তৃণমূলের পাপের ঘড়া ভাঙবে বিজেপি
দিলীপ বলেন, ডিসেম্বর রথ বেরোবে বিজেপির। ওই এক রথেই তৃণমূলের ভিত কেঁপে গিয়েছে। এখন থেকেই মুখ্যমন্ত্রী ভুল বকতে শুরু করেছেন। বিজেপি ভীতি তাড়া করে বেড়াচ্ছে তাঁকে। এর আগে তিনি বলেছিলেন, তৃণমূলের পাপের ঘড়া ভরে গিয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনেই তা ভেঙে খান খান হয়ে যাবে। ২০২১ সাল পর্যন্ত তৃণমূলের ঘড়া টিকবে না।

অনুব্রতকে কুকুর বলে কটাক্ষ
এর আগে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অশালীন ভাষায় অনুব্রতকে আক্রমণ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘আপনে ঘরমে কুত্তা ভি শের হোতা হ্যায়'। এই কথার মাধ্যমে তিনি নাম না করেই অনুব্রতকে তোপ দাগেন। প্রায় সঙ্গে সঙ্গেই এ কথরা জবাব পান দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications