ফিরহাদকে ‘বাসী মেয়রে’র তকমা! দিলীপের নিশানায় চামচা বনলেন তৃণমূলের মন্ত্রীরা

ফিরহাদকে ‘বাসী মেয়রে’র তকমা! দিলীপের নিশানায় চামচা বনলেন তৃণমূলের মন্ত্রীরা

ঘূর্ণিঝড় আম্ফানের ধ্বংসলীলার পরেও রাজনীতির অলিন্দে চাপানউতোর চলছেই। মহামারীর পর মহাদুর্যোগ ঘনিয়ে এলেও রাজ্য রাজনীতিতে খামতি নেই যুদ্ধের। শাসক-বিরোধী দ্বন্দ্বে ক্রমেই উত্তাল হয়ে উঠছে রাজ্য রাজনীতি। সেই রাজনীতির কড়চায় এবার নবতম সংযোজন 'বাসী মেয়র' তকমা। আর এর স্রষ্টা স্বয়ং দিলীপ ঘোষ।

প্রশাসক ফিরহাদ হাকিমের নতুন নাম

প্রশাসক ফিরহাদ হাকিমের নতুন নাম

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আম্ফান পরবর্তী পরিস্থিতিতে কলকাতা পুরসভার নবনির্বাচিত প্রশাসক ফিরহাদ হাকিমের নতুন নাম দিলেন। তাঁকে বাসী মেয়র তকমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, কলকাতার এই বাসী মেয়রকে কেন রেখেছেন ক্ষমতায়।

মমতা বন্দ্যোপাধ্যায়কে চামচা-কটাক্ষ

মমতা বন্দ্যোপাধ্যায়কে চামচা-কটাক্ষ

এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ক্ষমতা দখল করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাসী মেয়রকে বসিয়েছেন প্রশাসক পদে। ভালো ভালো অফিসারদের বদলি করে তিনি নিজের চামচাকে পদে বসিয়ে ক্ষমতা দখল করছেন।

সেচমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সেচমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

এদিন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রাক্তন মেয়র তথা বর্তমান কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে কটাক্ষ করেই ক্ষান্ত থাকেননি। তিনি এদিন রাজ্যের আর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়েরও কড়া সমালোচনা করেছেন। বর্তমান বনমন্ত্রী প্রাক্তন সেচমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি।

বড় ক্ষতির জন্য তৃণমূলের অযোগ্য মন্ত্রীরাই দায়ী

বড় ক্ষতির জন্য তৃণমূলের অযোগ্য মন্ত্রীরাই দায়ী

দিলীপ ঘোষের কথায়, রাজীব বন্দ্যোপাধ্যায় সুন্দরবনে গিয়ে ছবি তুলেছেন। আয়লার পর নদী বাঁধ তৈরির টাকা আত্মসাৎ করেছেন তিনি। সেই কারণেই আজ আম্ফানের ঝটকায় প্লাবন হয়ে গিয়েছে। এত বড় ক্ষতির জন্য তৃণমূলের অযোগ্য মন্ত্রীরাই দায়ী। তাঁদের ব্যর্থতার জন্যই আজ রাজ্যে সংকট তৈরি হয়েছে।

তৃণমূলের অযোগ্য মন্ত্রীদের পদত্যাগ দাবি

তৃণমূলের অযোগ্য মন্ত্রীদের পদত্যাগ দাবি

এদিন দিলীপ ঘোষ সরব হন রাজ্যের রেশন, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা প্রভৃতি দফতরের বিরুদ্ধেই। তিনি বলেন, সমস্ত অযোগ্য মন্ত্রী বসে রয়েছেন এইসব দফতরে। অবিলম্বে এদের সবাইকে পদত্যাগ করতে হবে। তা না হলে রাজ্যে ধূলিসাৎ হয়ে যাবে সব কিছু। কিছুই রক্ষা করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+