মমতার বাংলার হাল কাশ্মীরের থেকেও খারাপ, ৩৭০ ধারা প্রসঙ্গ টেনে টোটকা দিলীপের

মমতার বাংলার সঙ্গে কাশ্মীরের তুলনা টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলার হাল কাশ্মীরের থেকেও খারাপ। কাশ্মীরের পরিবর্তন ঘটিয়েছে কেন্দ্রের মোদী সরকার।

মমতার বাংলার সঙ্গে কাশ্মীরের তুলনা টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলার হাল কাশ্মীরের থেকেও খারাপ। কাশ্মীরের পরিবর্তন ঘটিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এবার অবিলম্বে পরিবর্তন দরকার বাংলায়। সেই পরিবর্তন আনবে বিজেপিই। ইতিমধ্যেই বাংলায় পরিবর্তন আনার কাজ শুরু হয়ে গিয়েছে।

মমতার বাংলার হাল কাশ্মীরের থেকেও খারাপ, তোপ দিলীপের

শনিবার বিজেপি মহিলা মোর্চার এক কর্মশালা থেকে দিলীপ ঘোষ বলেন, কাশ্মীরে ৩৭০ ধারা প্রসঙ্গে মানুষকে অবহিত করেন, এই ধারা অহেতুক কাশ্মীরকে বিচ্ছিন্ন করে রেখেন। কাশ্মীরের মানুষ বিচ্ছিন্ন থেকেছেন। কেন তারা বিচ্ছিন্ন থাকবেন, তারা তো ভারতীয়, কাশ্মীর তো ভারতের অবিচ্ছেদ্য অংশ।

দিলীপ বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক দেশে স্বপ্ন দেথেছিলেন। সেই স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদী। তিনি ৩৭০ ধারা বিলোপ করে শ্যামাপ্রসাদের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। আর যাঁরা ৩৭০ ধারা রদের বিরোধিতা করছেন, তাঁণরা প্রকৃত অর্থেই বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করছেন।

আর এই বাংলার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। তাই বাংলায় পরিবর্তন আনতে হবে। বর্তমান সরকারকে উৎখাত করে রাজ্যে সুশাসন কায়েম করতে হবে। আর তা পারবে শুধু বিজেপিই। তাঁরা স্বপ্নের বাংলা তৈরি করবেন বলেও জানান দিলীপ ঘোষ। হাজারে কর্মী ঘরছাড়া, অনেকেই খুন হয়েছেন, কারও চোখের জল তাঁরা বিফলে যেতে দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+