কোচবিহারের সংগঠন নিয়ে 'স্বীকারোক্তি' দিলীপের! জল্পনা রাজনৈতিক মহলে

জেলার অবিন্যস্ত সংগঠন গোছানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কোচবিহারে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

জেলার অবিন্যস্ত সংগঠন গোছানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কোচবিহারে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের আগেই সংগঠনকে শক্তিশালী করার ডাকও দিয়েছেন তিনি। তবে রাজ্য সভাপতি জেলায় গেলেও প্রাক্তন জেলা সভাপতি সেখানের না থাকায় শুরু হয়েছে জল্পনা।

কোচবিহারের সংগঠন নিয়ে স্বীকারোক্তি দিলীপের! জল্পনা রাজনৈতিক মহলে

রাজ্যে যে কটি জেলায় বিজেপির মজবুত সংগঠন রয়েছে, একসময়ে তার মধ্যে ছিল কোচবিহার। কিন্তু পঞ্চায়েত ভোটের সময় থেকে সংগঠন অগোছালো হয়ে গিয়েছে। যার কিছু কারণও জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়া হয়েছে। ভয় দেখানো হয়েছে। জেলাশাসক কিংবা পুলিশ সুপারকে জানানো হলেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বাড়তি চাপে সংগঠনে নজরও পড়েছে কম।

তবে কোচবিহারে বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে বেশ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে। নতুন জেলা সভাপতি নিযুক্ত করা হয়েছে।

যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে একসময়ে ভাল সংগঠন থাকলেও, কোচবিহারে বিজেপির সংগঠনে ঘুন ধরেছে। ফলে চিন্তায় রাজ্য নেতৃত্ব। সেই কথাই ফুটে উঠেছে রাজ্য সভাপতির কথায়।

এদিকে, রাজ্যে অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় অভিযোগ করে এজন্য শাসকদলকেই দায়ী করেছেন দিলীপ ঘোষ। একইসঙ্গে তাঁর অভিযোগ, শাসকের মদতেই প্রতিবেশী দেশ থেকে দুষ্কৃতীরা ঢুকছে রাজ্যে। সম্প্রতি কোচবিহারের সুকান্ত মঞ্চে জেলার সাংগঠনিক বৈঠক করেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+