আসন্ন বিধানসভায় দিদির না থাকবে মোদীর পুলিশ, প্রচ্ছন্ন বার্তা দিলীপ ঘোষের
আসন্ন বিধানসভায় দিদির না থাকবে মোদীর পুলিশ, প্রচ্ছন্ন বার্তা দিলীপের
আগামী বিধানসভা নির্বাচনে কোনও দিদির পুলিশ থাকবে না, থাকবে দিল্লির মোদী সরকারের পুলিশ। কেশপুরের খেতুয়ার সভা মঞ্চ থেকে এই কথা জানিয়ে রাজ্য সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপের সভা
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের খেতুয়া এলাকায় কৃষি আইনের সমর্থনে ‘শুনুন কৃষি ভাই' নামে এক সভার আয়োজন করে বিজেপি। ওই সভায় বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখার্জি, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী অন্তরা ভট্টাচার্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রাজ্যকে আক্রমণ
ওই সভার প্রধান বক্তা সাংসদ দিলীপ ঘোষ সভা মঞ্চ থেকে জানান, গরীব মানুষের জন্য দিদির প্রাণ কাঁদে না। কেন্দ্র সরকারের দেওয়া ১৪ হাজার টাকা থেকে বঞ্চিত রাজ্যের ৭৩ লক্ষ কৃষক। এখানে কাটমানি খেতে পারবে না তাই দিদি কেন্দ্র সরকারের কৃষক নিধি প্রকল্প চালু করেনি। আমফান ঝড় এর টাকা, আবাস যোজনার টাকা তৃণমূল মেরে খেয়েছে।

কৃষি আইন নিয়ে ভাষণ
এদিন দিলীপ ঘোষ কৃষি আইনের ইতিবাচক দিক গুলি তার ভাষণে তুলে ধরেন। বিজেপির রাজ্য সভাপতি তাঁর ভাষণে বলেন, যে কৃষি বিল নিয়ে আপনারা ভয় পাবেন না। ওই কৃষি বিল কৃষকদের ভালো করার যান কেন্দ্র সরকার পাস করিয়েছে। কেন্দ্র সরকার কৃষকদের পাশে রয়েছে। তিনি তার ভাষণে বলেন আগামী বিধানসভা নির্বাচনে কোনও দিদির পুলিশ থাকবে না। থাকবে দিল্লির মোদি সরকারের পুলিশ। যদি দিদির ভাইয়েরা ভোট কেন্দ্রে এসে বদমাশি করলে তাহলে তাদের শায়েস্তা করে দেব। তিনি বলেন আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন, তারপর বাংলায় বিজেপি সরকার গড়বে। বাংলার উন্নয়ন হবে, তখন দিদির ভাইয়েরা পালাতে রাস্তা খুঁজে পাবে না।

দলীয় কর্মীদের বার্তা
এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, আপনারা ওদের ভয় না করে দলকে শক্তিশালী করে তোলার কাজ করে যাবেন, আপনাদের পাশে দল রয়েছে। কেশপুরের খেতুয়ার সভা শেষ করে তিনি চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই শহরের হালদার দীঘিতে বিডিও অফিসের পাশের মাঠে গিয়ে বুধবার তার দ্বিতীয় সভা করেন। সেখান থেকে দিলীপ ঘোষ ঘাটাল শহরে যান। সেখানে তিনি ঘাটাল স্টেট ব্যাংকের পাশের মাঠে তার বুধবারের তৃতীয় সভা করেন। দিলীপ ঘোষ তার প্রতিটি সভায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন।












Click it and Unblock the Notifications