'বাইক দিয়ে ঘুষ দিচ্ছে তৃণমূল, তেলের খরচ দেবে কে?' বাংলার কর্মসংস্থান নিয়ে খোঁচা দিলীপের

'বাইক দিয়ে ঘুষ দিচ্ছে তৃণমূল, তেলের খরচ দেবে কে?' বাংলার কর্মসংস্থান নিয়ে খোঁচা দিলীপের

কাজ নেই বাংলার যুবকদের। অথচ বাইক দিচ্ছে সরকার। তেলের খরচ েদবে কে? মমতা সরকারের বিরুদ্ধে ফেরতোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন, কাজ খুঁজতে গুজরাতে যেতে হচ্ছে বাংলার যুবকদের। ভোটের আগে তাই ঘুষ দিচ্ছে তৃণমূল সরকার। প্রসঙ্গত উল্লেখ্য সোমবারই দিলীপ ঘোষ হুঙ্কার দিয়ে বলেছেন বাংলাকে গুজরাত বানাবে বিজেিপ।

মমতাকে আক্রমণ দিলীপের

মমতাকে আক্রমণ দিলীপের

ফের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন বাংলায় চাকরি দিতে পারছে না মমতা সরকার। আর বেকার যুবকদের বাইক দিচ্ছে। তেলের খরচ কোথা থেকে আসবে। বাংলার যুবকরা কাজ খুঁজতে গুজরাতে যাচ্ছে। এমনই পর্যায়ে পৌঁছেছে রাজ্যে কর্মসংস্থান।

বাংলাকে গুজরাত বানাব

বাংলাকে গুজরাত বানাব

গত সোমবারই বাংলাকে গুজরাত বানানোর হুঙ্কার দিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। বারাসতে চা চক্র থেকে তিনি হুঙ্কার দিয়েছিলেন। দিলীপ বলেছিলেন বাংলাকে গুজরাত বানাবে বিজেিপ যাতে কাজের জন্য বাংলার যুবাদের গুজরাতে যেতে না হয়। সিঙ্গুের টাটাদের কারখানা করতে না দেওয়া নিয়েও মমতা সরকারকে আক্রমণ শানিয়েছেন তিনি।

কর্মসংস্থানই হািতয়ার

কর্মসংস্থানই হািতয়ার

একুশের বিধানসভা ভোটে বাংলার কর্মসংস্থানকে হাতিয়ার করছে বিজেপি। বাংলায় যুবারা কাজ পাচ্ছেন না বলে অভিযোগ করতে শুরু করেছে বিজেপি। এের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কোনও সরকারি দফতরে নিয়োগ হচ্ছে না বলে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তাই বারবার কর্মসংস্থান নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর চড়াচ্ছেন তিনি।

দলভারী করছে বিজেপি

দলভারী করছে বিজেপি

একুশের ভোটের আগে দল বদল বাড়ছে রাজ্যে। বুধবারই সিপিএমের বিদায়ী কাউন্সিলর রিঙ্কু নস্কর। তার সঙ্গে ৩০০ জন সিপিএম এবং তৃণমূল কংগ্রেস থেকে যোগ দিয়েছেন বিেজপিতে। দিলীপ ঘোষ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাবেন কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আগেই অবশ্য দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেসে যাঁরা কাজ করতে পারছেন না তাঁরা যেন বিজেপিতে চলে আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+